১১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ফিরতে পেরে ব্যাপক খুশি মালালা

অনলাইন ডেস্ক : মুসলিম বিশ্বে মেয়েদের শিক্ষা নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন দেশটির মানবাধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। দীর্ঘদিন পর নিজ দেশে ফিরতে পেরে তিনি বেশ ‘অভিভূত’ বলে মন্তব্য করেছেন। শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নারীশিক্ষা ও মানবাধিকারের চ্যাম্পিয়ন মালালা বিশ্বমঞ্চে আলোচনায় আসেন ২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে। নারীশিক্ষার পক্ষে কথা বলায় সেই সময় তালেবান জঙ্গিদের নিশানা হয়েছিলেন তিনি। পাকিস্তানের পশতুন অধ্যুষিত সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিরা স্কুল থেকে ফেরার পথে কিশোরী মালালার মাথায় গুলি চালায়।

গুরুতর আহত মালালাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর নিজের অলাভজনক সংস্থা মালালা ফান্ড গঠন করেন। ২০২০ সালে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন এবং অর্থনীতিতে স্নাতক শেষ করেছেন ইউসুফজাই।

আরও পড়ুনঃ   গুয়াতেমালায় এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা। ২০১৭ সালে জাতিসংঘ তাকে শান্তির দূত হিসেবে নিয়োগ করে। শনিবার ইসলামাবাদের সম্মেলনে মালালা বলেন, ‘‘পাকিস্তানে ফিরতে পেরে আমি সত্যি সম্মানিত, অভিভূত এবং আনন্দিত।’’ এই সম্মেলনে মালালার সঙ্গে তার মা-বাবাও অংশ নিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই শীর্ষ সম্মেলনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশের শিক্ষা খাতের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। যদিও পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান এই সম্মেলন প্রত্যাখ্যান করেছে। বিশ্বে আফগানিস্তানেই একমাত্র দেশ; যেখানে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ রয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট করতে চায় পাকিস্তান

শনিবার সম্মেলনের উদ্বোধনী ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান-সহ পুরো মুসলিম বিশ্ব মেয়েদের শিক্ষার ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি।

শেহবাজ বলেন, ‘‘মেয়েদের শিক্ষার অধিকার অস্বীকার তাদের কণ্ঠস্বর ও পছন্দ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের অধিকার থেকে বঞ্চিত করার শামিল।’’ পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল সিদ্দিকী এএফপিকে বলেছেন, সরকার এই সম্মেলনে আফগানিস্তানকেও আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু আফগান সরকারের কেউ সম্মেলনে অংশ নেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST