৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : নগরীতে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে লক্ষ্যে আরএমপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ জানুয়ারি সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর কনফারেন্স রুমে আরএমপি’র উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী, মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি, এস. এম. তুহিনুর আলম, চেয়ারম্যান (যুগ্ম সচিব), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

সভায় পুলিশ কমিশনার বলেন, আমি রাজশাহীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও সহজে পৌঁছে দিতে আরএমপিতে তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হয়। যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে চালক এবং যানবাহনের মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ   লেভেল থ্রি কোচিং করবেন রাজিন-হান্নানরা, থাকবেন তুষার-তালহারাও

তিনি আরও বলেন, রাজশাহীর ব্যস্ততম এলাকাগুলোর একটি সাহেব বাজার জিরো পয়েন্ট। এই এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে রাজশাহীর সিনিয়র সিটিজেন ফোরাম ও স্থানীয় মার্কেট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এই উদ্যোগের সুফল নগরবাসী অনুভব করতে শুরু করেছে।

তিনি বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, সাইবার অপরাধ, ট্রাফিক আইন এবং কিশোর অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুল ভিজিটিং কর্মসূচি চালু করা হয়। যা স্কুলকলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরএমপি ও জেলা পুলিশ রাজশাহী’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহীর গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধি, সিনিয়র সিটিজেন ফোরাম এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নগরীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

আরও পড়ুনঃ   ঢাকায় ২০ টাকায় মিলবে পাটের ব্যাগ

অনুষ্ঠানে বাস স্ট্যান্ড নওদাপাড়ায় স্থানান্তর, ক্লোজ সার্কিট ক্যামেরা (CCTV) স্থাপন, সাহেব বাজারে রোড ডিভাইডার সম্পন্ন করা, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ, কালার ভেদে অটো রিক্সা চলাচল। অটোর সংখ্যা নিয়ন্ত্রণ ও রিপ্লেসমেন্ট অটো না দেয়া, অটো ড্রাইভারদের প্রশিক্ষণ, অটো স্ট্যান্ড নির্দিষ্টকরণ, ডাম্পিং এর স্থান নির্ধারণ ও নগরীতে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা সংক্রান্তে আলোচনা হয়।

সভা শেষে বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহীর মতো একটি শান্তিপূর্ণ ও সবুজ নগরীকে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে আরও উন্নত করা সম্ভব। আরএমপির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST