৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে রাস্তা ও খাসজমি দখলের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সরকারি রাস্তা, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি এবং খাস জমি দখল করে কিছু ব্যক্তি ভবন নির্মাণ কাজ শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার বেলা ১২টার দিকে নগরের লক্ষ্মীপুর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লক্ষ্মীপুর মোড় সংলগ্ন যাত্রী ছাউনির উত্তর-পূর্ব কোণে অবস্থিত সরকারি রাস্তা, খাস খতিয়ানভুক্ত সম্পত্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নকশা অনুমোদন না করলেও গায়ের জোরে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন রফিকুল আলম রেবেলসহ কয়েকজন ব্যক্তি।

আরও পড়ুনঃ   ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের সাবেক জিএস আব্দুল মোতালেব মিঠু, সাবেক জিএস জহুর সাঈদ বিদ্যুৎ, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন প্রমুখ।

বক্তারা বলেন, ৫ আগস্টের পরে চিহ্নিত গুন্ডাপান্ডা লোকচক্ষুর আড়ালে গেলেও তাদের রেখে যাওয়া সন্ত্রাসী ও দোসররা এখনো বীরদর্পে অপকর্ম করে যাচ্ছে। তারই জ্বলন্ত উদাহরণ এভাবে অবৈধ ভবন নির্মাণ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কোন আইনানুগ ব্যবস্থা না নিয়ে সময়ক্ষেপণ করছে। এর ফলে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশে ঝড় তুলে আইপিএলে ডাক পেলেন ৬ ফুট ৮ ইঞ্চির পেসার

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রফিকুল আলম রেবেল বলেন, আমি কারও জমি দখল করিনি। আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে মানববন্ধন করে। এখন বিস্তারিত বলব না। আমি সংবাদ সম্মেলন করে সব বলব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST