৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় প্লাস্টিকের গোডাউন আগুনে পুড়ে দুই কোটি টাকার ক্ষতি

মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় প্লাস্টিকের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় পাকা সড়কের পার্শে আলিফ ট্রেডার্স প্লাস্টিকের গোডাউনে এ ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার কোটি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আলিপ টের্ডাসের স্বত্তাধিকারী ইনছার আলী।

আরও পড়ুনঃ   রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঘা উপজেলা চেয়ারম্যান এ‍্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রন্জু।

স্থানীয়রা জানায়,এই আলিফ ট্রেডার্স প্রোপাইটার মোঃ ইনছার আলী পুরাতন ক্যারেটসহ অনেক প্লাস্টিক মেশিনের দ্বারা ছোট ছোট করে ভেঙ্গে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেন। তার প্রতিষ্ঠানে নিয়মিত ৮/১০ জন কর্মচারী কর্মরত আছেন। তারা বলেন,আগুনে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রদূতকে কুয়েতে জনশক্তি রপ্তানিতে কাজ করার নির্দেশ রাষ্ট্রপতির

বাঘা ফায়ার সিভিল ডিফেন্সের এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, প্লাস্টিকের ক্যারেট কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি জানা যায়নি।

উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন,বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। সহযোগিতা চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

১০

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

১২

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৪

ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের প্রস্তুতি

১৫

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

১৬

টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

১৭

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর : শুভেন্দু

১৮

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

১৯

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

২০

Design & Developed by: BD IT HOST