৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলার জন্য আপনাদের ক্ষমতায় বসানো হয়নি

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমানে অন্তবর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে বলে সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে। আমরা আপনাদের বলতে চাই সিন্ডিকেট বদলে যদি এক হাত থেকে আরেক হাতে যায় এটা বলার জন্য আপনি সরকার হন নাই। বরং এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুরে ছাত্র সমাবেশে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলন ফরিদপুর জেলার উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ‘ফ্যাসিবাদ ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং প্রক্লামেশন অব জুলাই রেভুলেশন’-এ জনআকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দেখেছি আমাদের পূর্ব প্রজন্মের যারা নেতৃত্বে রয়েছেন তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে পারেনি। তারা ব্যর্থ হয়েছেন। তারা যে জায়গায় ব্যর্থ হয়েছেন ঠিক সেই জায়গাটিতে আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছিল। এই নেতৃত্বের যে হাল আমরা ধরেছিলাম পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে আমাদের এই নেতৃত্বের হাল আমাদেরকে শক্তভাবে ধরতে হবে।

তিনি বলেন, ৮ আগস্ট সরকার গঠন করার পর জানুয়ারির আজ ২০২৫ সালের ৬ তারিখ। এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও দেখি নাই। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয়নি। ২০১৪ সালের শাপলা হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ -এ নির্বাচনে যেভাবে কারচুপি করা হয়েছে সেগুলির এখন পর্যন্ত কোনো বিচার করা হয়নি।

আরও পড়ুনঃ   রাজশাহী পুলিশ লাইনস স্কুলে ফের উত্তেজনা

হাসনাত আবদুল্লাহ বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের এই বিচারগুলো নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আপনারা জানেন এখনো পর্যন্ত অনেকে আমাদের বিপ্লবকে মেনে নিতে পারে নাই। সে জন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে ক্যু করা হয়, আমরা দেখি পুলিশে ক্যু করা হয়, আমরা দেখি আনসারে বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনে নেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্যে কখনো পৌঁছাতে পারিনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন আমরা আপনাদের আহ্বান জানাবো আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম সম্মান জানাই। একই সঙ্গে আপনাদের আহ্বান জানাবো এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস, এ তরুণ প্রজন্মের যে অকুতোভয়, এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের যে প্রত্যয় আপনাদের প্রজ্ঞার সাথে তাদের প্রত্যয়ের সম্মিলন ঘটাতে না পারেন, তাহলে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হবো।

আরও পড়ুনঃ   জনগণকে দেওয়া অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

তিনি বলেন, আমরা আপনাদের আহ্বান জানাবো এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, অকুতোভয় আত্মবিশ্বাসকে সম্মান না জানান, তাহলে ২৪ পরবর্তী যে বাংলাদেশ হয়েছে তা সুখকর হবে না।

হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে ঢাকার মসনদে কে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই ২৪ পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না।

তিনি বলেন, এই দেশ থেকে খুনি শেখ হাসিনার মতো সিন্ডিকেটের উৎখাত চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করুন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ১৫ জানুযারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের রক্তের স্বীকৃতি দিক। এই ১৫ জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচারের একটি স্পষ্ট বার্তা দিক। ১৫ জানুয়ারির মধ্যে এই প্রক্লেমেশন অব জুলাই রেভুলেশনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। সমাবেশে স্থানীয়দের পাশাপাশি কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST