৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে আলু বীজ নিয়ে প্রতারণায পথে বসছেন প্রান্তিক ১০ আলু চাষি

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে আলু বীজ নিয়ে প্রতারনায় পথে বসছেন ১০ প্রান্তিক আলু চাষী। প্রতারনার স্বীকার অসহায় সহজ সরল ১০ কৃষক থানায় অভিযোগ করতে গেলে তানোর থানা পুলিশ রহস্য জনক কারনে অভিযোগ নেননি।

পরে ১লা জানুয়ারী ওই প্রান্তিক ১০ কৃষক প্রতিকার চেয়ে ২ প্রতারকের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারনার স্বীকার ওই ১০ প্রান্তিক আলু চাষী। তবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।
ওই ১০ আলু চাষীর ২৭ বিঘা জমিতে রোপন করা বীজের গাছ বের না হওয়ায এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে যখন বীজের সংকট দেখা দেয়, তখন রাজশাহী তানোর উপজেলার সরনজাই ইউপির মন্ডলপাড়া ও ইটক্যালপাড়া গ্রামের অসহায় সহজ সরল ১০ প্রান্তিক কৃষককে টার্গেট করে দিনাজপুরের উন্নত মানের আলু বীজ ৯০ টাকা কেজি দাম মিটিয়ে ২৭ বিঘা জমির জন্য ৭ হাজার ৫শ’ ৬০ কেজি ( যার মোট মুল্য ৬লাখ ৮০হাজার ৪শ’ টাকা) খাওয়ার আলু বীজ বলে দেন একই ইউপি খাঁ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম মিঠু ও একই গ্রামের মৃত মুন্তাজ আলীর মাইনুল ইসলাম।

আরও পড়ুনঃ   দাবি পূরণের আশ্বাসে আনসার সদস্যদের আন্দোলন স্থগিত

সরজমিনে মন্ডলপাড়া ও ইটক্যালপাড়া আলুর মাঠে গিয়ে দেখা গেছে ৩৯ দিন আগে জমিতে আলু রোপণ করা আলু বীজের কোন গাছ বের হয়নি। যা দু’ একটা বের হয়েছে তাতে ফলন হবেনা। অপর দিকে একই সময়ে পার্শ্বের জমিতে রোপন করা বীজে আলু গাছ বেশ সুন্দর ও জমি ভরে গেছে গাছে। ফলে, প্রান্তিক ওই ১০ কৃষকের স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পাশাপাশি পথে বসছেন ওই ১০প্রান্তিক আলু চাষী বরে মন্তব্য করেন পার্শ্বের জমির অন্য কৃষকসহ গ্রামবাসী।

ভুক্তভোগী ওই ১০ প্রান্তিক কৃষক বলেন, ব্যাংককে লোন করে এবং এনজিও থেকে লোন নিয়ে পুরোটাই আলুর জমিতে খরচ করেছি (প্রতি বিঘায় ৭০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা খরচ করেছি) আলু গাছ বের হয়নি অন্যদিকে কিস্তির টাকা ও লোন কি ভাবে পরিশোধ করবো বলে হাউ মাউ করে কাঁদতে শুরু করেন ক্ষতিগ্রস্থ ওই চাষীরা। তারা ওই ২ প্রতারকের শাস্তির দাবিসহ ক্ষতি পুরন দাবি করেছেন।

আরও পড়ুনঃ   থ্যালাসেমিয়া নিয়ন্ত্রনে জনসচেতনতা জরুরী- সমাজকল্যান প্রতিমন্ত্রী

এবিষয়ে আলুর বীজ বিক্রয়কারী মিঠুর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দিনাজপুরে আলুর বীজ কিনতে গিয়েছিলাম আমার নিজের জন্য, এসময তারা আমার সাথে মোবাইল ফোনে কথা বলে দাম মিটিয়ে আলু নিয়েছে। গাছ বের হলো কি না তাতে আমার কিচ্ছুই করার নেই বরে জানান তিনি।

এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, কৃষকের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্হথা নেযা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST