৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বৃটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান লুৎফে সিদ্দিকীর

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীসহ ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার উদ্যোগ নিয়েছে।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকেবিসিসিআই’র সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে বিশেষ দূত এ আহ্বান জানান।

তিন দিনের বাংলাদেশ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া।

আরও পড়ুনঃ   বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু

প্রধান উপদেষ্টার বিশেষ দূত প্রতিনিধি দলটিকে সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অগ্রগতির পাশাপাশি বর্তমান বিনিময় হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি এবং বন্দরের কর্মক্ষমতা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করতে ইতিমধ্যেই বিভিন্ন খাতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি শ্রম সংস্কার, আরএমজি (তৈরি পোশাক) সেক্টর, আইন-শৃঙ্খলা এবং অন্তর্বর্তী সরকারের সামগ্রিক সংস্কার উদ্যোগ নিয়ে প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিশেষ দূত যুক্তরাজ্যের প্রতিনিধি দলকে বলেন, ‘ব্যবসার জন্য আমাদের দরজা খোলা। আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। প্রশ্ন চালিয়ে যান। আপনারা নিজের স্বার্থে সফর অব্যাহত রাখুন এবং আপনি যা দেখলেন, শুনলেন সেটা ভালো লাগলে তা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে সহায়তা করুন।’

আরও পড়ুনঃ   চূড়ান্ত তালিকা প্রকাশ, রাকসু নির্বাচনে প্রার্থী ৩০৬ জন, ব্যালট নম্বর ঘোষণা

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ ও যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হক উপস্থিত ছিলেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST