৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মধুখালীতে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ব্যাটারির সিসা কারখানায় রোটারি ড্রাম বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পরীক্ষিতপুর এলাকায় আলতু খান জুট মিলের অভ্যন্তরে পান্না গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভলভো সিসা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহত তিন শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তাদের স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান বলেন, দুপুরে ব্যাটারি তৈরির জন্য সিসা প্রস্তুত রোটারি ড্রামের মধ্যে সিসা প্রক্রিয়াকরণের সময় বিস্ফোরণ হয়ে তিন শ্রমিক আহত হয়েছেন। তবে কী কারণে বা কীভাবে বিস্ফোরণটি হয়েছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   বরখাস্ত হলেন আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী

দগ্ধ আহত শ্রমিকরা হলেন- মধুখালী উপজেলার মেছোরদিয়া গ্রামের মো. শাহাবুদ্দিন (৩৫), বোয়ালিয়া গ্রামের ফারুক (৩৪) ও চাঁনপুর গ্রামের বিপ্লব (৩৪)।

ফরিদপুর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. আকাশ হোসেন জানান, বিকেল ৪টার কিছু পরে সিসা কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের শরীরে ৬৫-৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   ৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বিস্ফোরণের বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছি। দগ্ধ তিনজনকে ঢাকায় নেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST