২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নারীদের ব্যবহৃত স্থান দেখা যায়, আফগানিস্তানে এমন জানালা নিষিদ্ধ

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যায়, আবাসিক ভবনে এমন জানালার নির্মাণ নিষিদ্ধ করে আদেশ জারি করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। একই সঙ্গে ভবনে এই ধরনের কোনও জানালা বিদ্যমান থাকলে সেগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের একজন মুখপাত্র বলেছেন, নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয়; যার মাধ্যমে ‘‘আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কূয়া এবং নারীদের সচরাচর ব্যবহার করা অন্যান্য জায়গা দেখা যায়।’’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই আদেশের বিষয়ে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘‘রান্নাঘরে নারীদের কাজ, উঠানে বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে দেখলে—তা অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে পারে।’’

আরও পড়ুনঃ   গাজায় ট্রাম্পের আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে নিরাপত্তা পরিষদের সমর্থন

জানালা দিয়ে প্রতিবেশীদের বাড়ি দেখা সম্ভব নয়, এমন ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্মাণ স্থাপনাগুলো পর্যবেক্ষণে দেশটির পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, কোনও ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে ভবন মালিকদের প্রাচীর নির্মাণ বা জানালা ঢেকে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে; যাতে প্রতিবেশীদের কারণে সৃষ্ট উপদ্রব এড়ানো সম্ভব হয়।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে জনসমাগমপূর্ণ স্থান থেকে নারীদের ধারাবাহিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। আফগান প্রশাসনের এমন পদক্ষেপকে ‘‘লিঙ্গ বৈষম্য’’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

আরও পড়ুনঃ   মসজিদ নির্মাণে ১টি ডিমের দাম ২ লাখ ২৬ হাজার

দেশটিতে মেয়ে ও নারীদের প্রাথমিকের পর শিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। পাশাপাশি নারীদের কর্মসংস্থান সীমিত এবং পার্ক ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এমনকি তালেবানের সরকারের ইসলামিক আইনের কট্টর প্রয়োগের অংশ হিসেবে সম্প্রতি দেশটিতে জনসমক্ষে নারীদের গান গাওয়া কিংবা কবিতা আবৃত্তিও নিষিদ্ধ করা হয়েছে। এই আইনে বাড়ির বাইরে নারীদের কণ্ঠস্বর না শোনাতে এবং দেহ ঢেকে রাখতে উৎসাহিত করা হয়েছে।

কিছু স্থানীয় রেডিও ও টেলিভিশন স্টেশনও নারীদের কণ্ঠ সম্প্রচার বন্ধ করে দিয়েছে। ইসলামিক আইন আফগান পুরুষ ও নারীদের অধিকারের নিশ্চয়তা দেয় বলে দাবি করেছে তালেবান প্রশাসন দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

১০

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

১১

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

১২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

১৩

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

১৪

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৮

অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী’র শুভ উদ্বোধন

১৯

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST