২৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরের ৩ ইউপি চেয়ারম্যান ও ২ ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর থানায় দায়ের হওয়া সন্ত্রাস ও নাশকতার মামলায় তিন ইউপি চেয়ারম্যান ও দুই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আত্মসমর্পণ করা তিন ইউপি চেয়ারম্যান হলেন, দুর্গাপুরের ২ নং কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার আলী ও ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। এছাড়াও আত্মসমর্পণ করা অপর দুই ছাত্রলীগ নেতারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন।

আরও পড়ুনঃ   লতিফ বিশ্বাসের রিমান্ড নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

রোববার (২৯ ডিসেম্বর) সকালে রাজশাহীর আমলী আদালত-৩ এর বিজ্ঞ বিচারক মল্লিকা চক্রবর্তীর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন জানালে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী এড. শরিফুল ইসলাম জানান, ২৯ ডিসেম্বর এই মামলায় আদালতের ধ্যার্য দিন ছিলো। আত্মসমর্পণ করা ৫ জনই এজাহার নামীয় আসামী ছিলেন। এই মামলায় সম্ভবত ১৩২ জন আসামী জামিনে আছেন। এছাড়াও আগে থেকেই দুইজন কারাগারে আছেন। নতুন করে আরও ৫ আসামী আত্মসমর্পণ করায় এই মামলায় ৭ জন আসামী কারা হেফাজতে রয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলাটি দায়ের করা হয়েছে সেহেতু পুণরায় আসামীদের জামিন আবেদন জানানো হবে বলেও জানান এড. শরিফুল ইসলাম।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট উপজেলা সদরের মেডিকেল মোড়ে ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ প্রকাশ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST