২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিবের খেলতে না পারা দেশের ক্রিকেটের জন্য ব্যর্থতা : সুজন

অনলাইন ডেস্ক : দেশের রাজনীতিতে বদল আসার পর থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। এই সময়ে ভারতের মাটিতে দেশের হয়ে সিরিজ খেললেও ঘরের মাঠে ফিরতে পারেননি। তার ইচ্ছা ছিল, মিরপুরে খেলে বিদায় নেবেন। তবে নিরাপত্তা শঙ্কায় সেটি আর হয়নি।

সাকিব দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন হলেও তার আরো একটি পরিচয় ছিল। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্যও ছিলেন। তবে ক্যারিয়ারের শেষে রাজনীতি করলেও সাকিবের আসল পরিচয় ক্রিকেটার এমনটাই মনে করেন সুজন।

আরও পড়ুনঃ   ডাকসু নির্বাচন : প্রচারণার শেষ দিনে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

তিনি বলেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা….সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একরকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি।’

‘রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।’-যোগ করেন সুজন।

সাকিবের ১৫ বছরের ক্যারিয়ারের সঙ্গে তার ৮ মাসের রাজনীতি মিলিয়ে ফেলা উচিত নয় এমনটাই বলেছেন সুজন। তার ভাষ্য, ‘ওরা ৮ মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেললাম এটাই সবথেকে…। আমার মনে হয় দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না কিন্তু আমি মনে করি যে সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সবসময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST