২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সচিবালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

এই আগুন কোনো ষড়যন্ত্র কিংবা নাশকতা কিনা প্রশ্নে বলেন, এটা তদন্তের আগে আমি তো বলতে পারব না। তদন্তের পরে আমি আপনাদেরকে জানাবো।

সচিবালয়ের মত এত সুরক্ষিত একটা জায়গায় এভাবে আগুন- এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে। এজন্য তো অ্যাক্সিডেন্ট বলে। সচিবালয়ের ভিতরেও হতে পারে বলেই ভিতরে তো গাড়ি (ফায়ার সার্ভিস) রাখা হয়।

আরও পড়ুনঃ   ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই’-রাজশাহীতে আইন উপদেষ্টা

প্রাথমিকভাবে নাশকতা মনে করছেন কিনা- প্রশ্নের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে আমরা বলতে পারব না। একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারব।

আগুনের উৎসের বিষয়ে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা তদন্তের পরে বলতে পারব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন কি হচ্ছে তা আমরা দেখব। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কিনা আমরা জানাবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সচিবালয়ের ৭ নম্বর ভবনে ১টা ৫০ মিনিটে ছয়তলায় আগুন ধরে। ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি

উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। মন্ত্রিপরিষদ সচিবকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দেওয়ার জন্য।

তিনি জানান, এই ঘটনায় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। উনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। উনি একটা পাইপ নিয়ে সচিবালয়ের দিকে আসছিলেন, রাস্তা পার হচ্ছিলেন, এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে পর মারা যান। এছাড়াও আরো দুই তিন জন সামান্য আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১০

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১১

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৩

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৪

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৬

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৭

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৮

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৯

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST