২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : টঙ্গী ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের চারজন খুনের প্রতিবাদে রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থীরা। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে প্রায় একঘণ্টা তারা নগরীর বোয়ালিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সমাবেশ থেকে তারা সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।

‘সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাবলিগ জামাতের সাথীবন্ধু’ এবং রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে জুবায়েরপন্থী পাঁচজন বাদী হয়ে সাদপন্থী চারজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুনঃ   সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন: জ্বালানি উপদেষ্টা

অভিযোগকারীরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাওলানা আতিকুর রহমান চৌধুরী, হাজী মোহা. নাঈমুল ইসলাম, ইবাদত হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন। তারা হড়গ্রাম নতুনপাড়া এলাকার ডা. আমিনুল ইসলাম, সিএন্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম ওরফে আব্দুল্লাহ, দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে এই জিডি করেন।

আরও পড়ুনঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইজতেমা মাঠে ঘটে যাওয়া নির্মম হত্যাযজ্ঞে এই চারজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। তারা এখন বিভাগীয় মারকাজ মসজিদ ও মাদরাসায় জুবায়েরপন্থীদের প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্র করছেন।

জিডিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তারা মার্কাজ মসজিদ গেটে জুবায়েরপন্থীদের ওপর হামলার ব্যাপারে আলোচনা করেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানিয়েছেন, তদন্ত করে জিডির ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST