৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর ছবি বিকৃত ও কটুক্তিকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর ছবি বিকৃত ও কটুক্তিকারী আমিনুর রহমান বাচ্চুকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১ টায় নগরীর লক্ষীপুর মোড়ে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শাহ আলম বাদশার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ নেতা আশরাফ আলী নবাব,রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক , রাজপাড়া থানা আওয়ামী লীগের সদস্য শফিকুজ্জামান সুজন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুহিন আলী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নুরুজ্জামান টুকু, মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিম সবুজ রাজপাড়া থানা ছাত্র লীগের সহ-সভাপতি নাবিল হোসেন।

আরও পড়ুনঃ   কলকাতা হারলে যার ওপর ক্ষোভ ঝাড়েন শাহরুখ
এছাড়াও উপস্থিত ছিলেন আমিনুর রহমান বাচ্চুর বিরুদ্ধে মামলার বাদী রাজপাড়া থানা আওয়ামী লীগের সদস্য রাকিব হোসেন বাবু সহ এলাকাবাসী। আমিনুর রহমান বাচ্চুকে আসামী করে মামলা দায়ের করেন রাকিব হোসেন বাবু, এ বিষয়ে রাকিব হোসেন বাবু জানান, “আমিনুর রহমান বাচ্চু তার পোস্টে প্রায় সময়ই সরকার বিরোধী উস্কানিমূলক পোস্ট করে তবে বঙ্গবন্ধুর ছবি ও তাতে শব্দ যুক্ত করে অপমানজনক বিদ্বেষপূর্ণ বাক্য পোস্ট করায় আমি আওয়ামী লীগের একজন কর্মী বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী হয়ে অত্যান্ত মর্মাহত হয়। যে মহান ব্যাক্তির জন্য এই দেশর জনগণ স্বাধীনতার সুখ পাচ্ছে তারই কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে দৃশ্যমান উন্নয়ন করছে তখন আমিনুর রহমান বাচ্চুর মতো কিছু ব্যক্তি এমন নোংরামীতে মেতে উঠেছে। এদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।

উল্লেখ যে গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আমিনুর রহমান বাচ্চু তার গফ. অসরহঁৎ জধযসধহ ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক পোস্ট শেয়ার করে, তারই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ সুষ্ঠ বিচার চেয়ে বিঞ্জ সাইবার ট্রাইবুনাল , রাজশাহী আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ১৫ পি /২৪ ধারা সাইবার নিরাপত্তা আইনের ২৮/২৯/৩১। মানববন্ধন ও বঙ্গবন্ধুর ছবি বিকৃত পোস্ট শেয়ার নিয়ে আমিনুর রহমান বাচ্চুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুনঃ   রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

মানববন্ধনে বক্তারা আমিনুর রহমান বাচ্চুর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, না হলে কঠোর কর্মসূচি গ্রহন করার হুশিয়ারী প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

১১

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

১২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১৩

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৪

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১৫

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৬

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৭

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২০

Design & Developed by: BD IT HOST