২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘ছোট বোন’ পূজার নাচে মুগ্ধ অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : শোবিজাঙ্গনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস কয়েকজনকে নিজের বোন বলে সম্বোধন করেন। তাদেরই একজন নায়িকা পূজা চেরী।

বিভিন্নসময় পূজাকে নিজের বোন বলে পরিচয় করিয়ে দিয়েছেন অপু। এবারও তাই করলেন।

শনিবার রাতে প্রকাশ পেয়েছে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’। যেখানে গানের তালে কোমর দুলিয়েছেন পূজা চেরী।

৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা। তার এই অবতার ও নাচ বড় বোন অপু বিশ্বাসকে মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ   যেভাবে মাথা ঠান্ডা রেখে সংসারী হতে হয়, জানালেন শ্রীময়ী

যে কারণে গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন অপু। ক্যাপশনে লিখেছেন, ‌‘আমার ছোট বোনটা এতো দারুণ নাচে!’

অপুর প্রশংসার জবাবে পূজা কৃতিত্ব দিয়েছেন বড় বোন অপু বিশ্বাসকেই। ভিডিওর মন্তব্যেঘরে তিনি লিখেছেন, ‘বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে।’

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।

আরও পড়ুনঃ   কলকাতায় পার্টিতে একসঙ্গে শাকিব-শ্রাবন্তী-জয়া-শুভশ্রী

এদিকে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে ফিরছেন পূজা। এই নির্মাতার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা করেছিলেন পূজা। এরপর তারা ‘দহন’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।

‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজে পূজা চেরী ছাড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

২

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

৪

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

৫

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

৬

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

৭

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৯

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১০

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

১১

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

১২

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১৪

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১৫

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১৬

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৮

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

২০

Design & Developed by: BD IT HOST