২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রতারণার দায়ে ভারতীয় তারকার নামে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক : ৯ বছরেরও বেশি সময় ভারত জাতীয় দলে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার রবিন উথাপ্পা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেললেও, এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যায় তাকে। তবে এবার ভিন্ন ঘটনায় উথাপ্পা খবরের শিরোনাম হয়েছেন। তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) প্রায় ৩৩ লাখ টাকা জালিয়াতির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বেঙ্গালুরুর ইন্দিরানগরে অবস্থিত অ্যাপারেল ব্র্যান্ড সেঞ্চারাস লাইফস্টাইল কোম্পানির মালিকানা রয়েছে ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের। নিজের প্রতিষ্ঠানের কর্মীদের ভবিষ্যৎ পিএফ ফান্ড থেকে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে। পরে তার নামে ভারতের প্রভিডেন্ট ফান্ড ও বিবিধ বিধান আইন–১৯৫২ অনুসারে মামলা করা হয়। সেই মামলায় বেঙ্গালুরুর প্রাদেশিক পিএফ কমিশনার সাদাক্ষারা গোপাল রেড্ডি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আরও পড়ুনঃ   তীব্র তাপে পুড়ছে রাজশাহী

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমমস জানিয়েছে, ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তার প্রতিষ্ঠান সকল কর্মীর বেতন থেকে নির্দিষ্ট অঙ্কের পিএফের টাকা কেটে নিলেও, পিএফ অ্যাকাউন্টে সেই টাকা জমা দেননি। অর্থাৎ, তাদের সঙ্গে আর্থিক কারচুপি করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এই মর্মেই তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। জানা গেছে, ২৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেপ্তার এড়ানোর সময় রয়েছে উথাপ্পার সামনে।

২৭ ডিসেম্বরের মধ্যে তার সংস্থায় কাজ করা কর্মীদের পিএফের টাকা যদি ফিরিয়ে দেন, সেক্ষেত্রে তাকে আর গ্রেপ্তার করা হবে না। সেক্ষেত্রে পুলিশও তাকে গ্রেপ্তার পরোয়ানা তুলে নেবে। কিন্তু টাকা দিতে না পারলেই কারাগারে যেতে হবে আইপিএলে এক সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই উইকেটরক্ষক ব্যাটারকে। এর আগে ৪ ডিসেম্বর উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আরও পড়ুনঃ   চট্টগ্রাম টেস্ট নিয়ে যে পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, উথাপ্পা বর্তমানে পুলাকেশিনগর (স্থানীয় বাড়ি) এলাকায় থাকেন না বলে পুলিশ তার গ্রেপ্তারি পরোয়ানা কমিশনার গোপাল রেড্ডির কাছে পাঠিয়ে দিয়েছে। বর্তমানে সাবেক এই ক্রিকেটার দুবাইয়ে থাকেন বিধায় তার মামলা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত রিকভারি অফিসাররা নেবেন। এর আগে ২০১৯ সালেও একবার ‍উথাপ্পার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মুম্বাই আদালতে চেক জালিয়াতির মামলা হয়েছিল। সেই সময় অবশ্য এই ক্রিকেটারকে আদালতে যেতে হয়নি।

প্রসঙ্গত, ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন বেঙ্গালুরু থেকে উঠে আসা এই ক্রিকেটার। আইপিএলে বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি। খেলেছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসেও। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৬ ওয়ানডেতে ৯৩৪ এবং ১৩ টি-টোয়েন্টিতে ২৪৯ রান করেছেন উথাপ্পা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১০

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১১

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১২

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

১৩

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১৫

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

১৬

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

১৭

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

১৮

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST