১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ, ২০ বছরের দণ্ড স্বামীর

অনলাইন ডেস্ক : ফ্রান্সে স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণের অভিযোগে ডোমিনিক পেলিকোত নামের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় এক দশক ধরে অমানবিক এই নির্যাতন চালানোর ঘটনায় ডোমিনিকের সহযোগী অন্য ৫০ জনকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আভিগননের একটি আদালতের বিচারক বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ৭২ বছর বয়সী ডোমিনিক পেলিকোতকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ মেয়াদের সাজা ঘোষণা করেন বিচারক। এ সময় রায় শুনে আদালতে কান্নায় ভেঙে পড়েন ডোমিনিক।

এই মামলায় ডোমিনিক ছাড়াও অন্য ৫০ জন পুরুষের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। যাদের প্রত্যেককে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে তাদের কারাদণ্ডের মেয়াদ প্রসিকিউটরদের দাবির তুলনায় কম।

মামলার অভিযোগে বলা হয়, গিস লে পেলিকোতের স্বামী ডোমিনিক পেলিকোত তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন। এরপর অন্য পুরুষদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাতেন তিনি। প্রায় এক দশক ধরে স্ত্রীর ওপর এই অমানবিক নিপীড়ন চালিয়েছেন তিনি। গিস লের সঙ্গে এমন ভয়ানক ও অমানবিক ঘটনা ৯২ বার ঘটেছে। ৭২ জন পুরুষ তাকে ধর্ষণ করেন।

আদালতে বিচারক রায় পড়ার সময় গিস লে ও তার সন্তানদের আবেগহীন দেখা যায়। এ সময় তারা মাঝে মাঝে আসামিদের দিকে তাকান এবং দেয়ালে মাথা রাখেন। এই রায় ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের সর্বকালের বৃহত্তম ধর্ষণ মামলার অবসান ঘটে। স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণের এই ঘটনা ফ্রান্সের পাশাপাশি বিশ্বকেও হতবাক করেছে। আলোচিত মামলাটির বিচার কাজ চলেছে গত তিন মাস ধরে।

আরও পড়ুনঃ   ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত ২৩

মামলার অভিযোগে বলা হয়েছে, ডোমিনিক অনলাইনে এসব পুরুষ ঠিক করতেন। অভিযুক্ত পুরুষদের মাঝে তরুণ, বৃদ্ধ, মোটা, পাতলা, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গসহ বিভিন্ন শ্রেণিপ্রেশার মানুষ আছেন।

রায়ের পর আদালতের বাইরে কথা বলার সময় ৭২ বছর বয়সী গিস লে পেলিকোত বলেন, এই বিচারের পর্বটি ‘‘অত্যন্ত কঠিন অগ্নিপরীক্ষা’’ ছিল। তবে তিনি বিচার কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্তে ‘‘কখনও অনুশোচনা বোধ করেননি’’; যাতে কী ঘটছে তা সমাজ দেখতে পারে, বলেন গিস লে।

বিচার চলাকালীন গিস লের নিজের নাম জনসম্মুখে প্রকাশ করার স্বয়ংক্রিয় অধিকার পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন, যা ছিল অত্যন্ত অস্বাভাবিক। তিনি চাইলে নাম গোপন রেখে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারতেন। তা না করায় ফ্রান্সের পাশাপাশি বিশ্ব গণমাধ্যমও দীর্ঘদিন ধরে এই মামলার কার্যক্রমের সংবাদ পরিবেশ করে। রায় ঘোষণার সময় বৃহস্পতিবার আদালত চত্বরে দেশি-বিদেশি গণমাধ্যমের শত শত সাংবাদিক উপস্থিত ছিলেন।

গত সেপ্টেম্বর থেকে আভিগননে শুরু হওয়া বিচারিক কার্যক্রমে প্রায় প্রত্যেক দিনই অংশ নেন গিস লে। তার ৫০ বছরের স্বামীর মতো একই আদালতে হাজির হন গিস লে; যাকে তিনি বর্তমানে তালাক দিয়েছেন।

আরও পড়ুনঃ   ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

গিস লে পেলিকোত মামলা বিচার চলাকালীন পাশে দাঁড়ানোয় সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, পুরুষ ও নারীরা পারস্পরিক শ্রদ্ধায় বসবাস করতে পারবেন, এমন ‘‘উন্নত ভবিষ্যতের’’ বিষয়ে আস্থা আছে তার।

বৃহস্পতিবার আদালতে ডোমিনিক পেলিকোত নিজের অপরাধ স্বীকার করেন। পরে স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন আদালত।

ডোমিনিক পেলিকোতের সঙ্গে এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন জ্যঁ পিয়েরে মারেচাল। মারেচালকে ডোমিনিক ‘‘শিষ্য’’ হিসাবে বর্ণনা করা হয়েছে। কারণ তিনিও বছরের পর বছর ধরে তার নিজের স্ত্রীকে মাদক সেবন করে ধর্ষণ করেছিলেন। ডোমিনিককেও একই কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মারেচাল; তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলায় ডোমিনিক পেলিকোতকে তার মেয়ে ক্যারোলিন ডারিয়ান ও পুত্রবধূ অরোর এবং সেলিনের অশালীন ছবি তোলার জন্যও দোষী সাব্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে ছিলেন ক্যারোলিনও। বিচারের আগে তিনি বলেছিলেন, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ভুলে যাওয়া হয়েছে বলে মনে করেন তিনি। তার ওপর যে নির্যাতন করা হয়েছিল তার কোনও রেকর্ড নেই। তবে ডোমিনিক মাদক গ্রহণ ও নিজ মেয়ের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ অস্বীকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST