১৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে অশ্বিন

অনলাইন ডেস্ক : ড্রেসিংরুমে আচমকাই ঘুরে গেল ক্যামেরা। বিরাট কোহলি পাশ থেকে জড়িয়ে ধরছেন রবিচন্দ্রন অশ্বিনকে। অফস্পিনার অশ্বিনের চোখেমুখে কিছুটা কষ্টের ছাপ। ভারতের গণমাধ্যম আর ইন্টারনেটে খবর আসতে শুরু করেছিল, অশ্বিন হয়ত অবসরে যাচ্ছেন। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে সেই কথারই সত্যতা মিলেছে। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তাদের খবরে জানায়, ঘোষণার পরপরই অবসরে চলে যাচ্ছেন অশ্বিন। ব্রিসবেনের পর থেকে ভারতের ড্রেসিংরুমেও আর দেখা যাচ্ছে না এই অফস্পিনিং অলরাউন্ডারকে। চলতি সিরিজে একটিমাত্র টেস্ট খেলেছেন তিনি। তাতে ৫৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। নিজের সবশেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে নিয়েছেন মোটে ৯ উইকেট।

আরও পড়ুনঃ   তরুণ প্রজন্ম পড়াশোনা করলেও সাংবাদিকতায় আসছেন না : প্রেস সচিব

ক্যারিয়ারের শেষে অশ্বিন টেস্ট ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েই বিদায় নিচ্ছেন। ২৪ গড়ে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট তার ঝুলিতে। ভারতের ক্রিকেটে অশ্বিনের সামনে আছেন কেবল ১৩২ টেস্ট থেকে ৬১৯ উইকেট নেয়া অনিল কুম্বলে।

বেশ কিছুদিন ধরেই ভারতের ঘরের বাইরের সূচিতে নিয়মিত মুখ নন অশ্বিন। ভারতের পরের সিরিজ ইংল্যান্ডে। যখন খেলা হবে তখন তার বয়স হবে ৩৯। সবকিছু বিবেচনায় এখানেই ম্যান ইন ব্লুদের হয়ে শেষ দেখে নিয়েছেন অশ্বিন। ৫৩৭ উইকেটের পাশাপাশি ৩ হাজার ৪৭৪ রান তার নামের পাশে। আছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পাশাপাশি ১১টি ম্যান অব দ্য সিরিজের বিশ্বরেকর্ড।

আরও পড়ুনঃ   দল বা ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত হতে দেবনা : ডা. শফিকুর রহমান

অবসরের ঘোষণা দিতে গিয়ে অশ্বিন বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।’

টি-টোয়েন্টি ও ওডিআই থেকে অনেকদিন আগেই বাদ পড়েছেন অশ্বিন। শেষবার আন্তর্জাতিক টি২০ খেলেন তিনি ২০২২ সালে আর শেষ ওডিআই খেলেন গত বিশ্বকাপের সময়।

টেস্টে অশ্বিন অভিষেক করেন ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচে অশ্বিন সেরা হন। দুটো ইনিংস মিলিয়ে তিনি নেন মোট ৯টি উইকেট। ২০১১ সাল থেকে ২০২৪ সালে এসে টেস্টের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১০

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১১

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১২

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৩

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৪

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৫

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৬

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৭

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৮

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

১৯

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

২০

Design & Developed by: BD IT HOST