১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়ে বাংলাদেশ নবম

অনলাইন ডেস্ক : ওমানের মাসকাট থেকে বাংলাদেশ পুরুষ হকি দল যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। পুরুষ হকির পর মাসকাটে শুরু হয়েছে অনূর্ধ্ব-২১ জুনিয়র মহিলা এশিয়া কাপ। বাংলাদেশ নারী দলের হকি বিশ্বকাপ খেলার সুপ্ত বাসনা থাকলেও বাস্তবতার নিরিখে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

গ্রুপ পর্বের চারটি ম্যাচই হেরেছে বাংলাদেশ নারী দল। চার ম্যাচে ৪০ গোল হজমের বিপরীতে বাংলাদেশ করেছিল মাত্র দুটি। চার ম্যাচই হারায় বাংলাদেশকে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়। আজ (শনিবার) সকালে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে।

আরও পড়ুনঃ   ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ মাত্র একটি গোল পায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করলে ৩-০ ব্যবধান নিয়ে মধ্যবিরতিতে ফেরে দু’দল। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরও ২ গোল করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে সবচেয়ে বেশি সংখ্যক তিন গোল করায় বাংলাদেশ ৮-০ গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে। একাধিক গোলের পাশাশি সতীর্থদের গোলে সহায়তা করায় আইরিন রিয়া ম্যাচসেরা হয়েছেন।

আরও পড়ুনঃ   বইয়ের মান তদারকিতে এবার ১৫০ জন শিক্ষক নিয়োগ

বাংলাদেশ নারী হকি দল প্রথমবার মহিলা জুনিয়র এশিয়া কাপ খেলল এবার। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপ খেলার সুযোগ পায়। ওমানের জুনিয়র নারী এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র নারী বিশ্বকাপ খেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১০

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১১

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

১৩

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১৪

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১৫

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১৬

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৭

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৮

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST