৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সংবর্ধিত দশ জয়িতা

স্টাফ রিপোর্টার : আজ সোমবার ৯ ডিসেম্বর বেলা এগারোটায় রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ এবং ‘বেগম রোকেয়া দিবস’-এর তাৎপর্য তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রখেন। তিনি বলেন, আপনারা যদি সমাজের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করেন তাহলে আমরা সবাই ছোট-বড় একজন সমাজবিজ্ঞানী। এই বিজ্ঞানের চিন্তা-ভাবনা কাজে লাগিয়ে আমাদের সমাজকে নির্যাতন মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা আপনাদের পক্ষে সবসময় আছি এবং থাকবো।

আরও পড়ুনঃ   কোভিডের মতো মহামারিতে রূপ নেবে না এমপক্স: ডব্লিউএইচও

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম, রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক বক্তৃতা করেন। রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলার ৫ জন ও সিটি কর্পোরেশনের ৫ জনসহ মোট ১০ জন নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাকে উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং তাঁদেরহাতে সনদ,ক্রেস্ট এবং জয়িতা লোগো সম্বলিত মগ তুলে দেওয়া হয়।

এ বছর রাজশাহী জেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মতিহার থানার রিপা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীক্যাটাগরিতে পুঠিয়া উপজেলার মোসা: সাদিয়া ইয়াসমিন, সফল জননী নারীক্যাটাগরিতে দূর্গাপুর উপজেলার মোছা: দিনা জহুরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারীক্যাটাগরিতে বোয়ালিয়া থানার মোসা: ইয়াসমিন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারীক্যাটাগরিতে পবা উপজেলার মোসা: বিলকিস বেগম।

আরও পড়ুনঃ   শেষের পাতা

অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রিপা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জান্নাতুন নাহার আভা, সফল জননী নারী ক্যাটাগরিতে সাহেরা বানু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে মোসা: ইয়াসমিন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী ক্যাটাগরিতে মোসা: মৌসুমী আক্তার ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

১০

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

১১

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১২

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

১৩

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

১৪

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৫

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

১৬

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১৭

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

১৮

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

১৯

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

২০

Design & Developed by: BD IT HOST