২৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

খেলা চলাকালে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ও সন্তানের জন্ম

অনলাইন ডেস্ক : সিরিজের ভাগ্য আগেই ঠিক হয়ে যাওয়ায় কার্যত নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের তৃতীয় একদিনের ম্যাচ। এদিন খেলার বাইরে অন্য আনন্দে মাতল ওয়ান্ডারার্স স্টেডিয়াম। ম্যাচ চলাকালে সন্তানের জন্ম দিলেন এক মা। স্টেডিয়ামেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেল এক তরুণকে।

খেলা চলাকালীন এক তরুণীর প্রসব যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে স্টেডিয়ামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলে সন্তানের জন্ম দেন ওই মা। এই খুশির খবর সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টার শপথ গ্রহণ

স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা, ‘স্টেডিয়ামেই ছেলের জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে শুভেচ্ছা।’ এই বার্তা দেখে গোটা স্টেডিয়ামে উল্লাস শুরু হয়। ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি।

খেলা চলাকালীন আরও একটি দৃশ্য দেখা যায়। প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। পাশে মাইক্রোফোন নিয়ে গান গাইতে দেখা যায় আরও একজনকে। আচমকা এই বিয়ের প্রস্তাবে প্রথমে একটু থতমত খেয়ে যান তরুণী। পরে অবশ্য তরুণের দেওয়া আংটি পরে নেন তিনি। সেই দৃশ্য দেখেও হাততালি পড়ে ওয়ান্ডারার্সে।

এমন আবহের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তান। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সফল মোহাম্মদ রিজওয়ান। সিরিজসেরা হয়েছেন ওপেনার সাইম আইয়ুব। প্রথম একদিনের ম্যাচ ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ তারা জিতেছিল ৮১ রানের বড় ব্যবধানে।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনের ভোটার গাইডলাইন প্রকাশ

গতকাল (সোমবার) জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৩৬ রানে জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ৪২ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST