৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী তামিম

অনলাইন ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর শুরু হয়েছিল গত নভেম্বরে। সম্প্রতি চারদিনের এই ফরম্যাটের খেলা শেষ হয়েছে। এদিকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

টুর্নামেন্ট শুরুর আগে এবার জানা গেল এনসিএল টি-টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গতকালই দুবাইতে ভারতকে হারিয়ে তার নেতৃত্বে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র অফিসার ফোর্সের ব্রিফিং

এনসিএল টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে মাঠ মাতাবেন তামিম, ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে, এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। আগামী ১১ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে। যার ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ   বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সাল–ও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি-টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

২

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৩

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৪

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৫

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৭

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৮

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৯

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

২০

Design & Developed by: BD IT HOST