৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বরের প্রেমিকা দাবি করে বিয়ের অনুষ্ঠানে হাজির এক তরুণী

স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার দুপুরে রাজশাহী নগরের মনিবাজারে একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। বর-কনের বিয়ে পড়ানো শেষ। কমিউনিটি সেন্টার ভর্তি অতিথিরা খাওয়ায় ব্যস্ত। হঠাৎ বরের প্রেমিকা দাবি করে অনুষ্ঠানে হাজির এক তরুণী। তারপর হইচই, একপর্যায়ে জোর করে বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় ওই তরুণীকে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ওই তরুণী জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় মামলা করবেন তিনি।

ভুক্তভোগী তরুণীর বাড়ি কুড়িগ্রাম। চাকরির প্রস্তুতি নিতে ঢাকায় থাকেন। পড়াশোনা করেছেন রংপুরের কারমাইকেল কলেজে। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসা যুবক কারমাইকেলে তাঁর সহপাঠী ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে কর্মরত। বাড়ি রাজশাহীতে। আজ এক আইনজীবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই তরুণ।

আরও পড়ুনঃ   নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

তবে বিয়ের অনুষ্ঠানে ছুটে আসা তরুণীর দাবি, কলেজ জীবনেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। কলেজ শেষ করে তাঁরা ঢাকায় ছিলেন একসঙ্গে। ২০২১ সালে ওই তরুণ তাঁকে বিয়েও করেছেন। যদিও বিয়ের কোনো কাগজপত্র দেওয়া হয়নি।

তিনি জানান, ঢাকা থেকে চলে আসার পরে ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন ওই তরুণ। সম্প্রতি তিনি জানতে পারেন, তাঁর বিয়ের প্রস্তুতি চলছে। বিয়ে ঠেকাতে সম্প্রতি তিনি ওই তরুণের বাড়িও যান। কিন্তু দুর্ব্যবহার করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

বাধ্য হয়ে ওই তরুণী যে তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে, তাঁর সঙ্গেও যোগাযোগ করেন। এরপরও ঠেকাতে পারেননি বিয়ে। শেষমেশ তিনি বিয়ের অনুষ্ঠানেই ছুটে আসেন ঢাকা থেকে। তরুণীর অভিযোগ, কেউ তাঁর কথা গুরুত্ব না দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেয়। স্বীকৃতি না পাওয়ায় এখন তিনি বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করবেন।

আরও পড়ুনঃ   প্রতিবন্ধীবান্ধব প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিলেন রাবির শিক্ষার্থীরা

ওই তরুণের একজন চাচা ও একজন খালু দাবি করেন, ওই তরুণীর উদ্দেশ্য ভালো নয়। তিনি তাঁর বিয়ের প্রমাণ দেখাতে পারেননি। তাঁদের বিব্রত করার জন্য বিয়ের অনুষ্ঠানে ছুটে আসেন ওই তরুণী।

নগরের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ রকম একটা ঘটনার কথা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ থাকাকালেই ওই তরুণী বিয়ের অনুষ্ঠান থেকে চলে যান। থানায় তিনি কোনো অভিযোগ করিনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST