৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আইসিসির মাসসেরার দৌড়ে বাংলাদেশের সুপ্তা

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাস সেরা ক্রিকেটারেরও মনোনয়ন পেলেন টাইগ্রেস এই ব্যাটার।

আজ (বৃহস্পতিবার) নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। নারী ক্রিকেটার ক্যাটাগরিতে সুপ্তা ছাড়াও মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক এবং ইংল্যান্ডের ড্যানি ওয়েট-হজ। এ ছাড়া ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসন।

আরও পড়ুনঃ   রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন শারমিন আক্তার। মাঝে সেরেছেন আম্পায়ার হওয়ার প্রশিক্ষণ। ফলে কেউ কেউ এ টপ অর্ডার ব্যাটারের শেষটা দেখে ফেলছিলেন। তবে সব জল্পনা-কল্পনা মাটি করে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় দেড় বছর পর মাঠে ফেরেন ডানহাতি এ ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। ঝলমলে পারফরম্যান্সের পর এবার তার সামনে এবার নতুন অর্জনের হাতছানি।

আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে খেলেন ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে করেন ৪৩ রান। নভেম্বরে শেষ হওয়া এ দুই ম্যাচের বিচারেই সংক্ষিপ্ত তালিকায় জায়গায় নেয় এ টপ অর্ডার। ডিসেম্বরে হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে করেছিলেন ৭২ রান।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের সাক্ষাৎ

এর আগে গত বছরের নভেম্বরে টাইগ্রেসদের হয়ে প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার সেরার লড়াইয়ে শেষ পর্যন্ত মনোনিত হলে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ মাইলফলক অর্জন করবেন শারমিন সুপ্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে শ্যামপুরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ

নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

১১

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

১২

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

১৩

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

১৪

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

১৫

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

১৮

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

১৯

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST