৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ক আরএমপি’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

আজ ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করি। কিছু স্বার্থন্বের্ষী মহল এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে অপতৎপরতা শুরু করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

আরও পড়ুনঃ   মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

তিনি রাজশাহীতে বিভিন্ন ধর্মীয় ও গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা সমাবেশের মাধ্যমে সকলকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন। রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আরএমপি’র উদ্যোগে বিভিন্ন থানায় স্থানীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ও অন্যান্য কমিউনিটিদের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা সমাবেশে করা হচ্ছে বলে তিনি জানান। তিনি গুজব প্রতিরোধসহ যেকোনো প্রয়োজনে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুনঃ   ১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপি’র পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরীর হিন্দু, বৌদ্ধ খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস (সান্টু), সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, পূজা উদযাপন কমিটি, মন্দির কমিটি ও ইসকন মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

ভ্রাম্যমাণ অভিযান, আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

৩ মাসের জন্য বন্ধ সুন্দরবনের দুয়ার

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

১০

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

১২

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৩

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

১৪

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

১৫

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

১৬

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

১৭

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

১৮

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

২০

Design & Developed by: BD IT HOST