৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এক সপ্তাহেই এমবাপের দুই পেনাল্টি মিস, যা বলছেন রিয়াল কোচ

অনলাইন ডেস্ক : খুব বড় রকমের প্রত্যাশা নিয়েই রিয়াল মাদ্রিদে এসেছিলেন্ কিলিয়ান এমবাপে। নামের পাশে বিশ্বকাপ শিরোপা। ঠিক দুই বছর আগের বিশ্বকাপে পেয়েছিলেন সর্বোচ্চ স্কোরারের সম্মান। এমবাপে পুরো ফুটবল বিশ্বেই পরীক্ষিত এক নাম। এমন একজনকে নিয়ে ঠিক সংশয় প্রকাশ করা চলে না। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা অন্তত বিগত কিছুদিন ধরেই পূরণ করতে পারছেন না এই ফ্রেঞ্চ সেনসেশন।

তবে এমবাপের নামের পাশে বড় হয়ে এসেছে পেনাল্টি মিসের ঘটনা। এক সপ্তাহের মধ্যে টানা দুটি পেনাল্টি মিস করলেন ২০১৮ এর বিশ্বকাপজয়ী তারকা। প্রথমবার লিভারপুলের বিপক্ষে। আর গতকাল অ্যাথলেটিকো বিলবাও-এর বিপক্ষে। দুই ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদ হেরেছে ম্যাচটা। এমপবাপের ক্যারিয়ারে এমন বাজে সময় এবারই প্রথম।

আরও পড়ুনঃ   তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তবে এমন সময়ে কোচ কার্লো অ্যানচেলত্তিকে নিজের পাশেই পাচ্ছেন এমবাপে। ইতালিয়ান এই কোচের মতে, এমবাপেকে আরও অনেক বেশি সময় দেয়া উচিত। ম্যাচ শেষে সাংবাদিকের মন্তব্য ছিল, রিয়াল মাদ্রিদে এমবাপের মূল সক্ষমতার ১ শতাংশ পারফরম্যান্সও দেখা যাচ্ছে না। এমন মন্তব্যটাও সরাসরি প্রত্যাখ্যান করেন রিয়াল ম্যানেজার।

আনচেলত্তির মন্তব্য, ‘সে যা করছে তা ১ শতাংশের বেশি (পারফরম্যান্সের লেভেল)। তবে স্বীকার করতেই হবে, এমবাপে তার সেরা পর্যায়ে নেই। তাকে সময় দিতে হবে মানিয়ে নেয়ার জন্য। সে ১০ গোল করেছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’

পেনাল্টি মিস নিয়েও এমবাপেকে মূল্যায়ন করতে রাজি নন তিনি, পেনাল্টি দিয়ে আমি কোনও খেলোয়াড়কে মূল্যায়ন করতে চাই না। কারণ কখনও পেনাল্টি থেকে গোল আসবে, কখনও মিস হবে। অবশ্যই এমবাপে ব্যথিত, হতাশ; তবে আমাদের এগিয়ে যেতে হবে।’

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

আগের ম্যাচেই পেনাল্টি নিয়ে সফল হয়েছিলেন বেলিংহ্যাম। এই ম্যাচেই আবার কেন এমবাপেই এগিয়ে গেলেন পেনাল্টি নিতে, সেটার ব্যাখ্যাও দিয়েছেন এই কোচ, ‘আমার মনে হয়, তারা দুজন (এমবাপ্পে ও বেলিংহাম) কথা বলেছে এবং এমবাপ্পে দায়িত্ব তুলে নিয়েছে। কিন্তু ভালো শট নিতে পারেনি। ফুটবলে এটা হতেই পারে।’

ভিনিসিয়ুস জুনিয়রের চোটে এমবাপেকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব। কিন্তু নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগও হারাচ্ছেন তিনি। এমনকি নিজের পছন্দের লেফট উইং পজিশন থেকেও খুব বেশি ঝলক দেখা যাচ্ছে না এমবাপের। এমন অবস্থায় রিয়ালের ম্যানেজারও চাইছেন এমবাপেকে সেরা ছন্দে ফিরে পেতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST