৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গৃহবধূর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে থানায় ঢুকে বিক্ষোভ

লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে সম্পা (২৪) নামের এক গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১২টার দিকে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে প্রায় ১ ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।

বিক্ষোভকারীরা জানান, গত রোববার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বুধবার বেলা ১১টা থেকে বিক্ষোভ করেন সম্পার স্বজন ও এলাকাবাসী। মিছিলটি একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে। সেখানে বিক্ষোভের পর থানা থেকে বের হয়ে গেটের সামনের সড়কে বসে পড়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের আশ্বাসে দিলে অবরোধ তুলে নেন তাঁরা।

আরও পড়ুনঃ   প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই : রিটন

সম্পার মা রোজিনা বেগম জানান, তার মেয়ে আত্মহত্যা করেনি। মেয়ের শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ   বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, থানায় এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST