৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবারের সব পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামীকাল সোমবারের (১ সেপ্টেম্বর) সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় গণমাধ্যমকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ বিষয়ে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন। তিনি গণমাধ্যমকে বলেন, অনিবার্য কারণবশত আগামীকাল ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হলো।

আরও পড়ুনঃ   ‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের

সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ক্যাম্পাসের ২ নম্বর গেটে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল ৪টা পর্যন্ত চলা এই সংঘর্ষে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হয়েছেন ৩০ জন। পরে বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে যৌথ বাহিনী মোতায়েন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ   বাইরের বিশেষজ্ঞ নয়, আমরা নিজেদের অঞ্চলভিত্তিক কৃষি গবেষকদের উপর নির্ভর করতে চাই : কৃষি সচিব

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই সংঘর্ষে গতকাল রাতেই প্রায় ৭০ শিক্ষার্থী আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST