১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শচীনকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুট

অনলাইন ডেস্ক : টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করে সবোর্চ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ভারতের সাবেক এই ব্যাটারকে এবার ছাড়িয়ে গেলেন জো রুট। ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটারের চতুর্থ ইনিংসে সবমিলিয়ে রান এখন ১ হাজার ৬৩০।

এই রেকর্ড গড়ার পথে রুট খেলেছেন মোট ৪৯ ইনিংস। শচীনের চেয়ে ১১ ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন রুট। ৬০ ইনিংসে ১ হাজার ৬২৫ রান করে এই রেকর্ডের শীর্ষে ছিলেন শচীন।

আরও পড়ুনঃ   বেক্সিমকোর কারখানা খোলার দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ, বাস ভাংচুর ও অগ্নিসংযোগ

মোট রানে শচীনকে ছাড়িয়ে গেলেও সেঞ্চুরি সংখ্যায় এখনও পেছনে আছেন রুট। চতুর্থ ইনিংসে রুটের সেঞ্চুরি দুটি, তবে শচীনের তিনটি। ব্যাটিং গড়ে অবশ্য শচীনের চেয়ে অনেক এগিয়ে রুট। এই ইংলিশ ব্যাটারের গড় ৪১.৭৯, আর শচীনের ৩৬.৯৩।

এই রেকর্ডের তালিকায় তিনে আছেন আরেক ইংলিশ ব্যাটার অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার ১ হাজার ৬১১ রান করেছেন। কুকের ঠিক সমান রান সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথের। ১ হাজার ৫৮০ রান নিয়ে এই রেকর্ডের পাঁচে আছেন তিনি।

আরও পড়ুনঃ   ৩৬ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে ইউনিস খান ও কেন উইলিয়ামসনের। দুজনের শতরান ৫টি করে। উইলিয়ামসনের সামনে সুযোগ আছে ভবিষ্যতে রেকর্ডটি শুধু একার করে নেওয়ার।

চারটি করে সেঞ্চুরি করেছেন সুনিল গাভাস্কার, রিকি পন্টিং, রামনারেশ সারওয়ান ও গ্রায়েম স্মিথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST