৩১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

আইপিএলের দলগুলো যেভাবে কাড়ি কাড়ি অর্থ আয় করে

অনলাইন ডেস্ক : আইপিএলের প্রতিটি বল করার জন্য মিচেল স্টার্ক পাচ্ছেন প্রায় ৭ লাখ রুপি। ফ্র্যাঞ্চাইজ লিগটির ইতিহাসে সবচেয়ে দামি এই খেলোয়াড়কে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে ২৪ কোটি ৭৫ লাখ রূপি। আবার প্যাট কামিন্স এবং ট্রাভিস হেডের মতো দুই তারকাকে আনতেই সানরাইজার্স হায়দরাবাদের খরচ হয়েছিল প্রায় ২৭ কোটি রূপির বেশি।

এছাড়া অফিসিয়াল পার্টনার হিসেবে যুক্ত হওয়া ব্র্যান্ডগুলোও বড় অংকের অর্থের যোগান দেয় আইপিএলে। অফিসিয়াল পার্টনারদের লোগো দেখা যায় বাউন্ডারি লাইনের ডিজিটাল বোর্ড কিংবা বাউন্ডারি কুশনে। এমনকি স্ট্র্যাটেজিক টাইম আউটেও নিজেদের প্রচারণা চালায় ব্র্যান্ডগুলো।

আরও পড়ুনঃ   প্রথম সপ্তাহেই জমজমাট ইসলামী বইমেলা

এছাড়া আইপিএলের দলগুলোর জার্সি ও প্র্যাক্টিস কিটে দেখা যায় নতুন স্পন্সরের নাম। ব্র্যান্ডগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থেকে মৌসুমপ্রতি ৭০ থেকে ৮০ কোটি রুপি আয় করে একেকটি ফ্র্যাঞ্চাইজি। যা মোট আয়ের ৩০ শতাংশ।

ম্যাচের টিকেট বিক্রি থেকেও আয় করে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ২০১৯ আইপিএলের হিসাব অনুযায়ী ম্যাচ প্রতি গড়ে প্রায় ৪ কোটি টাকার টিকিট বিক্রি হয়। তার ৮০ ভাগ পায় হোম টিম, বাকি ২০ ভাগ পায় গ্রাউন্ডস কমিটি ও আইপিএল গভর্নিং বডি। মৌসুম প্রতি ২৫-২৮ কোটি রুপি আয় হয় টিকিট বিক্রি করে।

আরও পড়ুনঃ   আমাকে ধরতে চাইলে আপনারাও ধরা পড়বেন- কেন বললেন তামিম

এসবের বাইরে প্রতি মৌসুমেই দলের জার্সি ও প্র্যাক্টিস কিটের রেপ্লিকা, রিস্ট ব্যান্ড, ঘড়িসহ আনুষাঙ্গিক নানান জিনিস বিক্রি করে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এই মার্চেন্ডাইজিং একটি ফ্র্যাঞ্চাইজির প্রতি মৌসুমের ৫-১০ ভাগ আয়ের যোগান দেয়। সাথে স্টেডিয়ামে দর্শকদের খাবার ও পানীয়ের চাহিদার কথা মাথায় রেখে থার্ড পার্টির মাধ্যমে খাবারের স্টল ভাড়া দেয় হোম টিম। সেখান থেকেও আয় করে প্রতিটি দল।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন জানায়, ২০১৮ আইপিএল থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কমপক্ষে ৭৫ কোটি রুপি লাভ করেছে। তাদের মধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির লাভের অংক ছাড়িয়েছে শত কোটি রুপির ঘর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST