২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বনপাড়া—কুষ্টিয়া মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে গড়মাটি মুচিপাড়া এলাকায় মহাসড়ক সংলগ্ন একটি মসজিদের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য নূরজাহান বেগম জানান, লাশ হয়ে পড়ে থাকা যুবকের বয়স আনুমানিক ২৭ থেকে ৩০ বছরের মধ্যে। পড়নে প্যান্ট ও কালো রংয়ের শার্ট ছিলো। মৃতদেহের পাশে একটি কাপড়ের ব্যাগ, কোট, দড়ি ও বার্মিজ স্যান্ডেল পড়ে ছিলো। যুবকটির সামনের দুইটি দাঁত ভাঙ্গা ও মুখে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মারপিট করার পর শ^াসরোধ করে হত্যা করা হয় তাকে। পরে কোন একটি যান যোগে এনে সকলের অগোচরে লাশটি ফেলে রেখে যায় দুবৃৃত্তর্রা।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, মৃতদেহের পকেট থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া গেলেও সেটা চোরাই বলে পুলিশ নিশ্চিত হয়েছে। যার ফলে ফোনে থাকা নাম্বারগুলো লাশটি সনাক্ত করার ক্ষেত্রে কোন কাজে লাগেনি। ওসি আরও জানান, ঘটনাস্থলের অদূরে একটি বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে। চেষ্টা করা হচ্ছে এই লাশের রহস্য উম্মোচন করতে। লাশটি ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় ও দুবৃত্তর্দের চিহ্নিত করতে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST