২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৩ বলে ৩০ রান, সাকিবদের দলে ফিক্সিংয়ের গুঞ্জন!

অনলাইন ডেস্ক : টি-টেন লিগ নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। এবারের আসরের শুরু থেকেই নতুন করে সমালোচনার মুখে পড়েছে টুর্নামেন্টটি।

কদিন আগে আবুধাবি টি-টেনের ম্যাচে অস্বাভাবিক ‘নো’ বল করেছিলেন মোহাম্মদ বিলাল নামের এক পেসার। প্রায় দুই ফুট বড় ওই নো বল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছে। প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটারদের কেউ কেউ। এর মধ্যেই এবার লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা স্রেফ ৩ বলে ৩০ রান দিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিলেন যেন।

গতকাল (সোমবার) দিল্লি বুলসের মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। ম্যাচটিতেই ঘটেছে এমন ঘটনা। দিল্লি ইনিংসের নবম ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন শানাকা।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনে সাবেক সমন্বয়কের স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা

শানাকার প্রথম বলটি বাউন্ডারি ছাড়া করেন ব্যাটার। আসে চার রান। পরের দুটি নো বল করেন শানাকা। সেই দুই বল থেকেও আসে দুটি চারের মার। পরের বলে অর্থাৎ ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতেও চার মারেন ব্যাটসম্যান। ওভারের তৃতীয় বলে ছক্কা। পরের দুটি বলও নো করেন শানাকা, যার শেষ বলটিতে হয়েছে চার। সব মিলিয়ে ঘটনাবহুল ওই ওভারটিতে ৩ বলেই ৩০ রান দেন লঙ্কান অলরাউন্ডার। পুরো ওভারে দেন ৩৩ রান।

চার নো বলের ওভারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন। ফিক্সিংয়ের গন্ধ খুঁজে পাচ্ছেন কেউ কেউ। সন্দ্বীপ নামের এক সমর্থক আইসিসিকে ট্যাগ করে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখছেন, ‘এক ওভারে চার নো বল। টি-টেন লিগ কি কোনো কৌতুক নাকি ফিক্সিংয়ের জন্য সুযোগ দেওয়ার মঞ্চ।’

আরও পড়ুনঃ   হত্যা মামলায় গোলাপ ৭ দিন ও শাকিল-রুপার ৫ দিন রিমান্ডে

অবশ্য ম্যাচটিতে জয় পেয়েছে শানাকা-সাকিবের বাংলা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১২৩ রান করেছিল দিল্লি। রান তাড়ায় ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে সাকিবরা। এবারের আসরে তিন ম্যাচে প্রথম জয়ের দেখা পেল তারা। বল হাতে বিতর্ক উস্কে দেওয়া শানাকা ব্যাট হাতে খেলেন ১৪ বলে ৩৩ রানের ইনিংস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST