৩১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে সংসার ভাঙায় প্রেমিকের বাড়িতে নারীর অনশন

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাঘাটা উপজেলায় পরকীয়ার জেরে স্বামীর কাছ থেকে তালাক পেয়েছেন জেমি খাতুন (২৪) নামের এক নারী। পরকীয়ার জেরে স্বামীর সংসার ভাঙলেও এখন নিচ্ছে না সেই প্রেমিকও। ফলে তিনদিন ধরে প্রেমিকের বাড়ির দরজার সামনে অনশনে বসেছেন জেমি খাতুন। আর এ কারণে বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারসহ পালিয়েছেন পরকীয়া প্রেমিক রাসেল।

শনিবার (৩০ মার্চ) উপজেলার বিকেলে মুক্তিনগর ইউনিয়নের পুটিমারি গ্রামে প্রেমিক রাসেলের বাড়ির সামনে অনশনে বসে থাকতে দেখা গেছে জেমি খাতুনকে। গত বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেল থেকে অনশনে বসেন তিনি।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা গ্রামের আব্দুল গফুরের মেয়ে জেমি খাতুনের সঙ্গে একই উপজেলার কচুয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজের বেপারীর বিয়ে হয়। পাঁচ বছরের সংসারে তাদের ঘরে একটি সন্তানের জন্ম হয়।

আরও পড়ুনঃ   মোদি বাংলাদেশের হিন্দুদের নয়, শেখ হাসিনাকে ভালোবাসে : দুলু

পরে একই উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল সরকারের সঙ্গে পরকীয়ার জড়ান জেমি খাতুন। স্বামী নাজের বাড়িতে না থাকার সুযোগে তারা বিভিন্ন সময়ে অনৈতিক সম্পর্কেও জড়ান। একপর্যায়ে অনৈতিক কার্যকলাপের সময় প্রেমিক রাসেলকে ধরে ফেলেন জেমির শ্বশুরবাড়ির লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করেন তারা। পুলিশ রাসেলকে ১৫১ ধারায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। এ ঘটনার পরেই নাজের বেপারী জেমি খাতুনকে তালাক দেন।

পরে রাসেল জেল থেকে জামিনে বের হয়ে এলে জেমির পরিবারের লোকজন রাসেলকে বিয়ে জন্য চাপ দেন। কিন্তু রাসেল বিয়ে না করতে তালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল থেকে বিয়ের দাবিতে রাসেলের বাড়ির দরজার সামনে অনশন শুরু করেন জেমি খাতুন। এ অবস্থা দেখে রাসেল সরকার ও তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে পানিবন্দি লাখো মানুষ, পানিতে ডুবে মারা গেছে ৮ জন

ভুক্তভোগী জেমি খাতুন বলেন, রাসেলের কারণে আমার সংসার ভেঙেছে। রাসেল বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে আমাকে ধর্ষণ করে আসছে। বিয়ে না হওয়া পর্যন্ত অনশনে থাকবেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে মুক্তিনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সদস্য শ্রী পরিমল চন্দ্র বর্মণ বলেন, এমন ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে রাসেলের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তারা বাড়িতে তালা ঝুলিয়ে রেখেছেন। মেয়েটি বাড়ির দরজার সামনে অনশন করছিলেন। মেয়েটির নিরাপত্তারর কথা চিন্তা করে বৃহস্পতিবার রাতে তাকে রাসেলের চাচার বাসায় রাখা হয়। পরে সকাল হলে আবারও রাসেলের দরজার সামনে অনশনে বসেছেন তিনি।

বিষয়টি সমাধানে উভয়পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান ইউপি সদস্য পরিমল চন্দ্র বর্মণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

১০

গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

১১

বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

১২

নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

১৩

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

১৪

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

১৫

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

১৬

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৭

নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

১৮

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার-সংসদে প্রধানমন্ত্রী

১৯

পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো

২০

Design & Developed by: BD IT HOST