২৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামের আগেই দল পেয়েছেন যেসব ক্রিকেটার

অনলাইন ডেস্ক : অপেক্ষার পালা শেষ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম আয়োজন। আজ (রোববার) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে জমজমাট এই নিলাম।

এবারের আসরের জন্য রিটেনশনের নতুন নিয়ম চালু করেছিল আইপিএল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী– আগের আসরে খেলা স্কোয়াড থেকে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামের আগে রাখা যাবে সর্বোচ্চ পাঁচজনকে। বাকি একজনকে নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) কার্ডের মাধ্যমে আবারও দলে নেওয়া যাবে।

এ ছাড়া ছয়জনের মধ্যে অন্তত একজন (সর্বোচ্চ দুজন) ক্রিকেটারকে আনক্যাপড (আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি বা পাঁচ বছর আগে অবসর নিয়েছেন) হতে হবে। রিটেনশনের জন্য আলাদা দামও ঠিক করে দেওয়া হয়। ধরে রাখা ক্রিকেটারদের জন্য সবমিলিয়ে খরচ করা যাবে সর্বোচ্চ ৭৫ কোটি রুপি। এই পাঁচ ক্যাপড ক্রিকেটারের প্রথম জনের দাম ১৮ কোটি, দ্বিতীয় জন ১৪ কোটি, তৃতীয় জন ১১ কোটি টাকা, চতুর্থ জন ১৮ কোটি টাকা এবং পঞ্চম জনের দাম ১৪ কোটি টাকা। প্রত্যেক আনক্যাপড ক্রিকেটার ধরে রাখতে খরচ করতে হবে ৪ কোটি টাকা।

আরও পড়ুনঃ   বিসিবির বোর্ড সভায় অনলাইনে যুক্ত থাকবেন বুলবুল, আলোচ্যসূচি কী?

নিলামের আগে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এ ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস পুরোনো ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে। দিল্লি ক্যাপিটালসের রিটেইনে ৪, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ এবং সর্বনিম্ন ২ ক্রিকেটারকে রেখেছে পাঞ্জাব কিংস।

১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

কলকাতা নাইট রাইডার্স : রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হার্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।

রাজস্থান রয়্যালস : সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।

সানরাইজার্স হায়দরাবাদ : প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি), হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)।

আরও পড়ুনঃ   আগামী ৬ অক্টোবর উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস

মুম্বাই ইন্ডিয়ান্স : জাসপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫), রোহিত শর্মা (১৬.৩০), তিলক ভার্মা (৮ কোটি)।

চেন্নাই সুপার কিংস : রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবাম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।

গুজরাট টাইটান্স : রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।

লখনৌ সুপার জায়ান্টস : নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।

দিল্লি ক্যাপিটালস : অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)।

পাঞ্জাব কিংস : শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST