২৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জয়সওয়াল-রাহুলের রেকর্ডগড়া এক দিন

অনলাইন ডেস্ক : একেবারেই ভিন্ন একটা গল্প লেখা হলো পার্থের অপ্টাস স্টেডিয়ামে। পার্থ বলতেই মাথায় আসে ঐতিহাসিক ওয়াকা স্টেডিয়াম। অপ্টাসে বলের সুইং বা গতি ঠিক ওয়াকার মতো নয়। তবে যেমনটা দেখা গেল, তাতে ভিড়মি খেতেই হয়েছে প্রথম দিন। বর্ডার-গাভাস্কার সিরিজের শুরুটা ছিল পেস বোলিংয়ের মুগ্ধতা। আর দ্বিতীয় দিনে দর্শকদের বিনোদন দিয়েছেন লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল।

দুজনের ব্যাটিং থেকে এসেছে ১৭২ রানের জুটি। ভারতের লিডও সেই সুবাদে হয়েছে বেশ বড়। পার্থ টেস্টে বলা চলে ভারত আছে চালকের আসনে। দ্বিতীয় দিন শেষে ২১৮ রানের লিড তাদের। হাতে আছে ১০ উইকেট। তৃতীয় দিনে স্বাগতিকদের আরও চেপে ধরবে সফরকারী ভারত, সেটা একপ্রকার নিশ্চিত। লোকেশ রাহুল এদিন পেয়েছেন বহুল আরাধ্য ফিফটি। আর যশস্বী জয়সওয়াল আছেন সেঞ্চুরির প্রান্তে। সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ডও।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

জয়সওয়ালের যত রেকর্ড
৩৪ – এখন পর্যন্ত ২০২৪ সালে ৩৪ ছক্কা হাঁকিয়েছেন ভারতের তরুণ ওপেনা
র জয়সওয়াল। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। পেছনে ফেলেছেন ১৬ ইনিংসে ৩৩ ছক্কা হাঁকানো ব্রেন্ডন ম্যাককালামকে। ২০১৪ সালে গিলক্রিস্টকে ছাড়িয়ে এই রেকর্ডের মালিক হয়েছিলেন ম্যাককালাম।

১০ – ২০২৪ সালে মোট ১০টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন জয়সওয়াল। চলতি বছর এরচেয়ে বেশি ৫০ পেরুনো ইনিংস আর নেই কারোরই। পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুটকে।

এছাড়া, দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে এক ক্যালেন্ডার বছরে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন জয়সওয়াল। ছুটছেন ২০০৮ সালে শেবাগের ৬৩৪ করা রানের রেকর্ডকে।

লোকেশ রাহুল-জয়সওয়াল জুটি
ইতিহাসে মাত্র চতুর্থবার অস্ট্রেলিয়াতে গিয়ে দুই ভারতীয় ওপেনার পঞ্চাশ পেরুনো ইনিংস খেলেছেন। এর আগে ১৯৮৬ সালে শ্রীকান্তের সঙ্গে গাভাস্কার দুবার এমন কীর্তি করেছিলেন। অন্যটায়ও ছিলেন সুনীল গাভাস্কার। দুজনের অবিচ্ছিন্ন ১৭২ রান অস্ট্রেলিয়ার মাটিতে অতিথি দলের ওপেনিংয়ে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ ২০১০ সালে মেলবোর্ন টেস্টে ১৫৯ রানের জুটি গড়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক।

আরও পড়ুনঃ   নারী ফুটবল সংকটে আশার আলো, কিরণ দায় চাপালেন জরুরি কমিটির উপর

২০১০ সালের অ্যাশেজে ব্রিজবেনে ৬৬.২ ওভার ব্যাট করেছিলেন স্ট্রাউস-কুক। এরপর অস্ট্রেলিয়ায় খেলতে নেমে আর কোনো বিদেশি দলের ওপেনিং জুটি ৫০ ওভার পার করতে পারেনি। জয়সোয়াল-রাহুলরা কাল সকালে তা ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায়।

ভারতের হয়ে অস্ট্রেলিয়ার মাঠে ১৯১ রানের সর্বোচ্চ ভারতীয় ওপেনিং জুটি ছিল কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং সুনীল গাভাস্কারের। সেটাও কাল ভাঙতে পারে আগামীকাল সকালে। এরইমাঝে দুজনের জুটি ১৭২ রানের। তবে এরইমাঝে দ্বিতীয় ইনিংসের সাপেক্ষে সর্বোচ্চ জুটিটা গড়েই ফেলেছে তারা। ভেঙেছে চেতন চৌহান ও গাভাস্কারের ১৬৫ রানের জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST