১৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শহীদদের নামে দেশের তিন স্টেডিয়ামের নতুন নামকরণ

অনলাইন ডেস্ক : একমাস আগেই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের নামেই দেশের স্টেডিয়ামের নামকরণ করা হবে। তার সেই কথার প্রতিফলন দেখা গেল আজ বৃহস্পতিবার।

দুই স্টেডিয়াম ও এক খেলার মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। বিগত আওয়ামী লীগ আমলে নিহত ৩ শহীদদের নামে এসব স্টেডিয়াম ও খেলার মাঠের নামকরণ করা হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় বিষাক্ত মদপানে একজনের মৃত্যু

ফেসবুক পোস্টের মাধ্যমে ক্রীড়া উপদেষ্টা জানান, কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মারুফ স্টেডিয়াম ও ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা

নতুন নামকরণ করা তিন শহীদের মাঝে দুজনের মৃত্যু হয়েছিল জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময়ে। এছাড়া আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ২০১৯ সালের ৭ অক্টোবর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এই ছাত্রকে ফেসবুক স্ট্যাটাসের জেরে পিটিয়ে হত্যা করেছিল আওয়ামী লীগের নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST