১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বদরাগী গম্ভীরের মন্তব্যে অবাক হননি পন্টিং

অনলাইন ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে কথার লড়াইয়ে জড়িয়ে গেলেন গৌতম গম্ভীর ও রিকি পন্টিং। বিরাট কোহলির ফর্ম নিয়ে মন্তব্য করায় পন্টিংয়ের সমালোচনা করেছিলেন গম্ভীর। অস্ট্রেলিয়া অধিনায়কও ছেড়ে দেননি। ভারতীয় কোচকে জবাব দিয়েছেন তিনিও।

বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করায় রিকি পন্টিংয়ের ওপর রেগে গিয়েছিলেন গৌতম গম্ভীর। ভারতের কোচ প্রশ্ন তুলেছিলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার হয়েও কেন কোহলিকে নিয়ে এত চিন্তিত পন্টিং।

সেই মন্তব্যের জবাব দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। গম্ভীরকে উল্লেখ করলেন ‘বদরাগী চরিত্র’ হিসেবে। জানালেন, কোনোভাবেই কোহলিকে খাটো করে দেখানোর উদ্দেশ্য ছিল না তার।

অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনের সঙ্গে আলাপে পন্টিং বলেছেন, ‘গৌতম গম্ভীরকে আমি চিনি। বেশ বদরাগী চরিত্রের মানুষ। তাই ও যে আমার কথার ওভাবে উত্তর দিয়েছে তাতে আমি অবাক নই।’

আরও পড়ুনঃ   নারী ফুটবলারদের বাফুফের ‘শুভঙ্করের’ ফাঁকি!

পন্টিং আরও বলেন, ‘কোহলিকে কোনোভাবে কটাক্ষ করতে চাইনি। আমি বলেছিলাম কোহলি অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে এবং সে দেশেই ও ফর্মে ফিরতে চাইবে। যদি বিরাটকে জিজ্ঞাসা করেন, তাহলে ও নিশ্চয়ই বলবে যে আগের মতো শতরান করতে না পারা নিয়ে ও কতটা চিন্তায়। ছোট ছোট জিনিস নিয়েও যে কত কী হয়ে যায় সেটাই মাঝে মাঝে ভাবি। কোহলি দারুণ ক্রিকেটার। অতীতে অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে।’

২০২৪ সালে নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি। সব ফরম্যাট মিলিয়ে ভারতীয় এই তারকা ব্যাটার ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২৫টি ইনিংসে ৪৮৮ রান করেছেন তিনি। গড় মাত্র ২০.৩৩।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ডাম ফাউন্ডেশনের ম্যানেজারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে গম্ভীর বলেছিলেন, ‘ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কী কাজ? আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত। বিরাট, রোহিতকে নিয়ে তো ওর চিন্তা করার কোনো কারণই নেই।’

ভারতের দুই সিনিয়র খেলোয়াড়ের রানের ক্ষুধার কথা শোনা গিয়েছিল গম্ভীরের মুখে। তিনি বলেছিলেন, ‘ওরা ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। ওদের সাফল্যের কথা সবাই জানে। এখনও ওদের অনেক কিছু দেওয়ার আছে। ওদের রানের জন্য তাড়না এখনও প্রথম দিনের মতো। এর থেকেই বোঝা যায় যে, ওরা দলকে জেতাতে চায়। আমি জানি ওরা তাড়াতাড়ি বড় রানে ফিরবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST