২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অবসর ভাঙলেন কুইন্টন ডি কক, পাকিস্তান সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

অনলাইন ডেস্ক : এশিয়া কাপ শেষেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। আসন্ন এ পূর্ণাঙ্গ সিরিজের জন্য দল দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সীমিত ওভারের দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন কুইন্টন ডি কক। অবসর ভেঙে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার গত জুনে বার্বাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াদের হয়ে শেষবার খেলেছিলেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই সুযোগ পেয়েছেন ডি কক। এদিকে পেশির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। সর্বশেষ ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজে তিনি এই চোট পান। সুস্থ হতে বাভুমার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

এদিকে অফস্পিনার সাইমন হার্মার দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন। যিনি ২০২৩ সালের মার্চে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। স্পিন বিভাগে সেনুরান মুত্থুস্বামী ও প্রেনেলান সুব্রায়েনের সঙ্গে যোগ দেবেন তিনি। কেশব মহারাজ ইংল্যান্ডে কুঁচকির চোট পাওয়ায় কেবল দ্বিতীয় টেস্ট থেকে দলের সঙ্গে থাকবেন।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ডেভিড মিলার। আর ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন ম্যাথিউ ব্রিটজকে। পাকিস্তান সিরিজের আগে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে একটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের জন্যও ভিন্ন দল ঘোষণা করেছে সিএসএ।

অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা এই ম্যাচে নেতৃত্ব দেবেন। দলে আছেন ডি কক, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, রিজা হেনড্রিক্স, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও নতুন মুখ রাইভালদো মুনসামি। ফেরেইরা পাকিস্তান ওয়ানডে স্কোয়াডেও ডাক পেয়েছেন, যেখানে আছেন বার্গার, কোয়েতজি ও ডি কক। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে ও বিয়র্ন ফোর্টুইন।

পাকিস্তান সফরের দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড-
এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ (শুধু দ্বিতীয় টেস্ট), উইয়ান মুলডার, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনে।

আরও পড়ুনঃ   রাবিতে জুলাই স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাকিস্তান সফরের দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-
ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রিজা হেন্ডরিক্স, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।

পাকিস্তান সফরের দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
ম্যাথিউ ব্রিটজকেকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেতেম্বা কেশিলে।

নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-
ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, বিয়র্ন ফোর্টুইন, রিজা হেন্ডরিক্স, রুবিন হারম্যান, কিউনা মাফাকা, রাইভালদো মুনসামি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, জেসন স্মিথ, লিজাড উইলিয়ামস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST