১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাইবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে ‘মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড পেজে সেই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করেন আসিফ মাহমুদ।

আরও পড়ুনঃ   বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর "ঘটনাবহুল ৩৬ জুলাই" গ্রন্থের মোড়ক উন্মোচন

যুব উপদেষ্টা ওই পোস্টে লিখেছেন, ‘আমরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে।’

অন্তর্বর্তী সরকারে তিন উপদেষ্টা নিয়োগের পর থেকে একটি পক্ষ প্রশ্ন তুলেছে। এ ছাড়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সুপারিশপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যার ব্যাখ্যাও দিয়েছেন নাহিদ।

আরও পড়ুনঃ   কবে নাগাদ মাঠে ফিরবেন মেসি?

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি স্লোগান ভিন্নভাবে প্রচার করছে একটি পক্ষ। এসব ঘটনায় শিক্ষার্থীদের বড় একটি অংশ নাহিদ ইসলামের পক্ষ নিয়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ চালু করেছেন।

ধারণা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে যারা বিভিন্নভাবে প্রশ্ন তুলে অভ্যুত্থান ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়ার কথা জানালেন আসিফ মাহমুদ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST