১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে টিসিবির কার্ড বণ্টন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রুবেল হোসেন নামের এক কর্মী গুলিবিদ্ধ হন। আজ বুধবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, এবারের টিসিবির কার্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রণি এবং জামায়াত নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। আজ বিতরণ কার্যক্রম নিয়ে রণির চাচা ইউপি সদস্য বেলালের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন খলিফার সমর্থক সামাদ মেম্বারের বিতর্ক হয়।

আরও পড়ুনঃ   আগামী সপ্তাহে দেশে আসছে তিনটি এলএনজি ট্যাংকার

তিনি আরও বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হলে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, ফরিদপুরের কিছু টোকাই মাস্তান গুলি চালাতে শুরু করে। এতে রুবেল হোসেন নামের শাহিন গ্রুপের এক বিএনপি কর্মীর ডান হাতে গুলিবিদ্ধ হন। রুবেলকে উদ্ধার করে বনপাড়ায় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শাহিন খলিফা বলেন, ‘রণির চাচা ইউপি সদস্য বেলাল হোসেন টিসিবির কার্ড দিয়ে ১ হাজার টাকা করে চাঁদা নিচ্ছিলেন। আমরা প্রতিবাদ করায় রণির লোকেরা সংঘর্ষে জড়ায়। তাদের ভাড়াটিয়া গুন্ডারা অবৈধ অস্ত্র নিয়ে হামলা করেছে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শামসুল আলম রণি বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। মুখে বললে হবে না। কার্ড দিয়ে টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেব।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST