১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৪

অনলাইন ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৯৪ জন রোগী নতুন করে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার রাতে ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন করে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি ছিল। আর একজন ছিলেন ময়মনসিংহ বিভাগে। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী। বছরের শুরু থেকে আজ পর্যন্ত মোট ৭৩ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুনঃ   দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

এর মধ্যে ৬৮ হাজার ৮৩২ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। বছরজুড়ে মারা গেছে মোট ৩৬০ জন রোগী।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে ৩১১ জনের বিপরীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে ৫০৪ জন ভর্তি হয়েছে। আর মারা গেছেন দুজন। মে মাসে ৬৪৪ জনের বিপরীতে ১২ জন, জুনে ৭৯৮ জনের বিপরীতে ৮ জন, জুলাইতে ২ হাজার ৬৬৯ জনের বিপরীতে ১২ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জনের বিপরীতে ২৭ জন এবং সেপ্টেম্বরে ১৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুনঃ   নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি: মাহফুজ আলম

ওই মাসে ৮০ জনের মৃত্যু হয়। অক্টোবরে ৩০ হাজার ৮৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আর ১৩৪ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১১ দিনে ১১ হাজার ৭৭০ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৬৩ জনের।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

১১

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১২

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৫

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৬

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৭

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৯

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST