১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গৃহবধূকে হত্যা: লাশ ডিপ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা

বগুড়া প্রতিনিধি: দিনদুপুরে বাড়িতে ঢুকে বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা (৫০) নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রেখে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার উপজেলার ‘আজিজয়া মঞ্জিল’ নামক বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত গৃহবধূ দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজার রহমানের স্ত্রী। আজিজার রহমান দুপচাঁচিয়া উপজেলা মসজিদের খতিব এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি। এ ছাড়া তিনি ‘আজিজিয়া হজ কাফেলা’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। হত্যাকাণ্ডের পর ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, কাপড়চোপড় এলোমেলো এবং মেঝেতে একটি কুড়াল পড়ে রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আলমারি কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুড়াল দিয়ে আলমারি কাটার চেষ্টা করা হয়েছে।
এদিকে দিনদুপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখার মতো নৃশংস ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্কুলশিক্ষক মঈন খান জানান, মাদ্রাসাশিক্ষক আজিজার রহমানের তিন সন্তান। বড় ছেলে এবং মেয়ে ঢাকায় থাকেন। ছোট ছেলে সাদ বিন আজিজার রহমানই (২৪) শুধু মা-বাবার সঙ্গে দুপচাঁচিয়ায় থাকেন। সাদ ডিএস ফাজিল মাদ্রাসার কামিল শ্রেণিতে অধ্যয়নরত। তিনি আরও জানান, উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড থেকে ১০০ মিটার পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কসংলগ্ন চারতলা বাড়ি আজিজিয়া মঞ্জিলের তৃতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করেন আজিজার রহমান। তিনি এবং ছোট ছেলে প্রতিদিনের মতো সকাল ৯টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। নিহতের স্বামী মাদ্রাসাশিক্ষক আজিজার রহমান বলেন, মাদ্রাসায় পৌঁছার পর সকাল ১০টার দিকে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। তাঁর ধারণা, সকাল ১০টার পর থেকে বেলা দেড়টার মধ্যেই ওই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। স্টিলের আলমারি কুড়াল দিয়ে কাটার চেষ্টা করা হয়েছে। তবে সেটা পারেনি। তাই এখন পর্যন্ত মনে হচ্ছে, টাকাপয়সা বা স্বর্ণালংকার নিতে পারেনি। ছেলে সাদ বিন আজিজার জানান, তিনি বেলা ২টার পর বাড়িতে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখেন। পরে বিকল্প চাবি দিয়ে বাড়ির ভেতরে ঢোকার পর ঘরের সবকিছু এলোমেলো দেখতে পান। ডিপ ফ্রিজের দিকে তাকিয়ে সেটিকে ভালোভাবে লাগানো হয়নি বলে মনে হয়। এরপর সেটি খোলার পর তার ভেতরে মায়ের হাত বাঁধা লাশ দেখতে পান। বাড়ির নিচতলার বাসিন্দা মাসকুরুর রহমান ও সাইদুল হক জানান, ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না। অন্য প্রতিবেশীরা বলছেন, তাঁরা কোনো চিৎকার বা কোনো শব্দ শোনেননি। দুপচাঁচিয়া নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘দিনদুপুরে বাড়িতে ঢুকে এভাবে একজন নারীকে হত্যা এবং হত্যার পর তাঁর লাশ ডিপ ফ্রিজে রাখা ঘটনায় আমরা রীতিমতো শঙ্কিত।’ পুলিশের (দুপচাঁচিয়া–আদমদীঘি সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ বলেন, ‘ডিপ ফ্রিজের মধ্যে উম্মে সালমার লাশ হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। তবে গলায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য আমরা লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে বাড়ি থেকে টাকাপয়সা বা স্বর্ণালংকার খোয়া যায়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST