২৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পবায় জনগণের কথা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্যবিবরণী : আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা এগারোটায়রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে ‘জনগণের কথা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিনের সঞ্চালনায়অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, পবা উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

সভায় অতিথিবৃন্দ ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং সর্বজনীন পেনশন স্কিম এবং দেশের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মপরিকল্পনা দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে বক্তাগণ সভায় মন্তব্য করেন।

তারা বলেন, সরকারি দপ্তর শুধু নয়, দেশের সার্বিক উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। গুজব, অপপ্রচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করে দেশের সার্বিক কল্যাণে সকলকে উন্নয়নের কর্মযজ্ঞে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ   গ্লোবাল নার্সিং কলেজে নবীন বরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবীর।

সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীজেলা তথ্য অফিসেরপরিচালক মোহা. ফরহাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জেলা তথ্য অফিস এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST