৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে পারিবারিক দ্বন্দের জেরে গলাই ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা

স্টাফ রিপোর্টার, তানোর : রাজশাহীর তানোরে স্বামীর সাথে দ্বন্দের জেরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম মুক্তা আক্তার ময়না (৩৪)। তিনি তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের মৃত উসমান মেম্বারের বড় কন্যা এবং বিলশহর গ্রামের মৃত মোহর উদ্দীনের পুত্র রবিউল ইসলামের ২য় স্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তানোর ফায়ার সার্ভিস অফিসের সামনে ভাড়া বাসার নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেচিয়ে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই গৃহবধূ আত্মহত্যা করার আগে তার মাকে ফোনে জানাই যে তার স্বামীর সাথে ৩দিন ধরে গন্ডগোল হচ্ছে এখন সে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করবে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীসহ তার মা ওই ভাড়া বাড়িতে গিয়ে গৃহবধূ ময়নার ঝুলন্ত লাশ দেখতে পাই।

আরও পড়ুনঃ   জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

এসময় খবর দেয়া হলে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। প্রতিবেশী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রবিউলের ২য় স্ত্রী মুক্তা আক্তার ময়না (২সন্তানের জননী) সাথে দীর্ঘ দিন আগে বিয়ে হলেও আর কোন সন্তান হয়নি। পারিবারিক বিষয় নিয়ে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সম্প্রতি ফায়ার সার্ভিস সংলগ্ন জায়গা কিনে বাড়ি নির্মান কাজ চলছে।

গত ৩দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ প্রকোট আকার ধারণ করে। সকালেও তাদের স্বামী স্ত্রীর মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টির একপর্যায়ে স্বামী রবিউল বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরই স্ত্রী মুক্তা আক্তার ময়না আত্মহত্যা করেন। পারিবারিক সুত্রে আরো জানা গেছে, বিয়ের সময় কথা ছিলো স্ত্রীর নামে রবিউল তানোরে জমি কিনে বাড়ি করে দিবে। জমি কিনে স্ত্রী মুক্তা আক্তার ময়নার নামে না করে রবিউল নিজের নামে করেছে। মুলত এই বিষয়টি নিয়েই গত ৩দিন ধরে তাদের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহাদ আলী সরদারের স্মরণসভা অনুষ্ঠিত

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST