৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : গাজীপুরে টঙ্গীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৪ অক্টোবর) রাত দশটার দিকে টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই তরুণীর নাম রিমা আক্তার (২০)। রিমা কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। তার বাবার নাম জহির আহমেদ।

তাকে আটকের পর তার দেহ তল্লাশি করে ১ হাজার ৬০০ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকালে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   সাধারণ মানুষের জন্য ২৪ ঘণ্টা দরজা খোলা : ওসি রাজেশ

মঙ্গলবার বিকেল চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসাইন।

গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার রাতে টঙ্গীর আউচপাড়া এলাকার জনৈক মোরশেদুর রহমান মিলনের বাড়িতে মাদকদ্রব্য বেচাকেনা খবর পায় গোয়েন্দা পুলিশ। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে রিমা আক্তারকে আটক করে। এ সময় তার কাছে থাকা ইয়াবা জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রিমা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিনব কৌশলে ইয়াবা নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে।

মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় রিমার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনের দায়ের করা মামলা রয়েছে। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে রিমাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১০

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১১

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

১২

বানেশ্বরে আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৩

বাগমারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

১৪

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী

১৫

নগরীতে গাঁজা রাখার দায়ে এক নারীর দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময়

১৮

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST