৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘ভারতকে এখন পাকিস্তানও হারিয়ে দেবে’

অনলাইন ডেস্ক : এক মাস আগেও ছবিটা অন্য রকম ছিল। মাঠের ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপে যেন উড়ছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান ক্রমেই বাড়ছিল। ঘরের মাটিতে কদিন আগে বাংলাদেশকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের দুয়ারে ছিল ভারত।

কিন্তু নিউজিল্যান্ড সিরিজটাই যেন ভারতের সব অঙ্ক বদলে দিলো। ঘরের মাঠে কিউইদের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে ২৪ বছর পর নিজেদের দুর্গে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া।

এমন বিপর্যয়ের পর রোহিত শর্মাদের খোঁচা দিলেন পাকিস্তান ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ওয়াসিম আকরাম। তাদের মতে, ভারতকে এখন পাকিস্তানও হারিয়ে দিতে পারবে।

আরও পড়ুনঃ   তানোরে দুই দিনের টানা বর্ষণে ডুবেছে পাঁকা আমন ধান, ভেষে গেছে পুকুরের মাছ হতাশায় কৃষকরা

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের প্রথম ওয়ানডেতে ধারাভাষ্য দিচ্ছিলেন আকরাম। সেখানে তার সহ-ধারাভাষ্যকার মাইকেল ভনের সঙ্গে আলোচনার সময় ভারতের প্রসঙ্গ উঠে। ভন প্রথমে বলেন, ‘আমি ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ় দেখতে চাই।’ জবাবে আকরাম বলেন, ‘তাহলে তো খুব ভালো হয়। দুটি ক্রিকেট পাগল দেশের মধ্যে সিরিজ ক্রিকেটের পক্ষেই ভালো বিজ্ঞাপন।’

আকরামের কথার প্রেক্ষিতে ভন বলেন, ‘এখন তো পাকিস্তান ভারতকে হারাতে পারবে।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়কের কথায় সম্মতি জানান আকরাম। খোঁচার সুরে তিনি বলেন, ‘এখন ঘূর্ণি উইকেটে ভারতের এই দলকে পাকিস্তানও হারিয়ে দেবে। ওরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে।’

আরও পড়ুনঃ   জামায়াতের নারী নেতৃত্ব আরও দৃশ্যমান হওয়া উচিত: মহিলা বিষয়ক উপদেষ্টা

তিন টেস্টের সিরিজে ভারতের যে ৫৭টি উইকেট পড়েছে তার মধ্যে ৩৭টি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনারেরা। এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপ্সের স্পিন সামলাতে হিমশিম খেতে হয়েছে রোহিত, কোহলিদের। ভারতের ব্যাটারদের সমালোচনা ঘরেই শুরু হয়েছে। সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকরের মতো সাবেক ক্রিকেটাররা ভারতীয় ব্যাটারদের টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে সেই সিরিজ জিততে হবে রোহিতদের। তবে দলের যা বর্তমান পরিস্থিতি তাতে কঠিন লড়াই অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেটারদের সামনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST