৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পাথরবোঝাই ট্রাকে মিলল ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় ট্রাক তল্লাশি অভিযান চালায় বিজিবি। এ সময় ৫২ টন পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক (WB65A1503) এর ড্রাইভার কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আরও পড়ুনঃ   নাটোরে শিশুকে ধর্ষণের পর হত্যা, ৩ জনকে যাবজ্জীবন

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, জব্দ করা পাথরবোঝাই ট্রাকটির আমদানিকারক বাংলাদেশি প্রতিষ্ঠান মীর আক্তার ট্রেডার্স এবং রপ্তানিকারক ভারতীয় প্রতিষ্ঠান হলো শ্রাবন্তী ট্রেডার্স। তাছাড়া সি অ্যান্ড এফ এজেন্ট গালফ জোহরা এবং তার প্রোপাইটার হলেন মো. নুর আমিন।

আরও পড়ুনঃ   বগুড়ায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা

তিনি আরও জানান, আটক মাদকদ্রব্য ও পাথরসহ ট্রাকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা ও আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST