৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তারের দাবি ছাত্রদলের সাধারণ সম্পাদকের

অনলাইন ডেস্ক : মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবাকে কেন হত্যা মামলায় আসামি করা হয়নি—এই প্রশ্ন তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার সময় এই প্রশ্ন করেন তিনি।

ছাত্রদল নেতা নাছির বলেন, ৪ আগস্ট মাগুরা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নির্বিচার গুলিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বী) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন নিহত হন। আমরা গণমাধ্যমে দেখেছি এবং ওই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের লোকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। ওই দিন ঘটনার নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন সাকিব আল হাসানের বাবা (খন্দকার মশরুর রেজা)। কিন্তু ওই ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার একটিতেও সাকিব আল হাসানের বাবাকে আসামি করা হয়নি। এতে জাতীয়তাবাদী ছাত্রদল খুবই উদ্বেগ প্রকাশ করছে। আমরা সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এ সময় তিনি ছাত্রদলের সিনিয়র নেতা হত্যা এবং শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের কাজ দ্রুত সময়ে শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে নাছির উদ্দিন আরও বলেন, গত ১৫ বছরে মাগুরায় এমপি সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদার বিএনপির নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন করেছেন। জানুয়ারির ডামি নির্বাচনে সাকিব আল হাসান এমপি হওয়ার পর তার বাবা সেই ধারাবাহিকতা ধরে রেখেছিল। বিশেষ করে ৪ আগস্ট তার বাবার নেতৃত্বে ছাত্র–জনতার ওপর হামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে নাছির উদ্দিন বলেন, মাগুরার ঘটনায় হওয়া দুটি হত্যা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এটা রহস্যজনক।

খুলনা বিভাগে সাংগঠনিক সফরের অংশ হিসেবে এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় অংশ নিতে মঙ্গলবার মাগুরায় আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিবারের সঙ্গে মঙ্গলবার তিনি দেখা করেন এবং বুধবার মেহেদী হাসানের কবর জিয়ারত করেন।

এরপর সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রলীগের মতো জোর করে মিছিলে নেওয়া, শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনায় যুক্ত হবে না ছাত্রদল।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST