৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

উপদেষ্টার বিবৃতিতে হতাশ সাত কলেজ শিক্ষার্থীরা, রোববার ফের ব্লকেড

অনলাইন ডেস্ক : সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলন ঘিরে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্যে শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন। একইসঙ্গে আগামী রোববার (৩ নভেম্বর) ফের ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় সাইন্সল্যাবের ৮ ঘন্টার অবরোধ শেষে এই কর্মসূচীর ঘোষণা দিয়েছে সাত কলেজ বিশ্বিবদ্যালয় রূপান্তর টিম।

প্ল্যাটফর্মটির ফোকাল পার্সন আবদুর রহমান বলেন, সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবিতে আজ আমরা (শিক্ষার্থীরা) সায়েন্সল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করেছি। সকাল ১১টা থেকে আমাদের এ কর্মসূচি শুরু হয়েছে। সাত কলেজ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের ব্লকেড কর্মসূচি সফল হয়েছে। আমরা ব্লকেড কর্মসূচি পালন করার সময় শিক্ষা উপদেষ্টার একটি বিবৃতি দৃষ্টিগোচর হয়েছে।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

তিনি বলেন, এই বিবৃতিতে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন কিংবা কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার কথা উল্লেখ করা হয়নি। বিবৃতিটি সাতকলেজের শিক্ষার্থীদের হতাশ করেছে। তাই, অনতিবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রুপান্তর কমিশন গঠন করার দাবি জানাচ্ছি৷

সেজন্য আগামী রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় আবারও সায়েন্সল্যাব মোড়ে শান্তিপূর্ণ ব্লকেড এবং অনশন কর্মসূচি পালিত হবে। আগামীকাল থেকে শনিবার পর্যন্ত অনলাইনে প্রচারণা সহ প্রত্যেকটি কলেজের ডিপার্টমেন্ট ভিত্তিক অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, দুপুরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছে বিবৃতি দেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

আরও পড়ুনঃ   করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু

তিনি বলেছেন, ইতোমধ্যে সমস্যা নিরসনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, সাত কলেজ শিক্ষার্থীরা মোট তিন দফা দাবিতে আন্দোলন করছেন। দাবিগুলো হচ্ছে —

১. অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে।

২. এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে।

৩. স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোন সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১০

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১১

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১২

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৪

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৫

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৮

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৯

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST