৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

যৌতুকের ৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরের পাঁচ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী মো. শাহ জামালকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক।

বুধবার (৩০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া।

দণ্ডপ্রাপ্ত মো. শাহ জামাল (৩৮) নাটোরের গুরুদাসপুরের দুর্গাপুর বাবলাতলা এলাকার মো. তছলিম উদ্দিনের ছেলে। নিহত মোছা. শিউলী বেগম (২০) ওই এলাকার মো. নজরুল ইসলামের মেয়ে।

আরও পড়ুনঃ   আগামীতে রাজশাহীবাসী আরো সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরীর উপভোগ করবেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মামলার বরাতে আব্দুল কাদের মিয়া বলেন, প্রেম ভালবাসার পরে ২০১০ সালের গুরুদাসপুরের দুর্গাপুরের বাবলাতলা এলাকার শিউলী বেগমের সঙ্গে প্রতিবেশী শাহ জামালের বিয়ে হয় ১৫ হাজার টাকা যৌতুকে। বিয়ের সময় নগদ ১০ হাজার টাকা দিলেও কয়েক মাস পর থেকেই যৌতুকের বাকি পাঁচ হাজার টাকার জন্য শিউলীকে মারধর ও নির্যাতন শুরু করেন শাহ জামাল। ২০১১ সালের পহেলা জানুয়ারির সন্ধ্যায় শিউলীকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেয়। টাকা না পয়ে শিউলীকে মারধর শুরু করেন শাহ জামাল। রাত আড়াইটার দিকে মারপিট করতে করতে শিউলীর গলা চেপে তাকে শ্বাসরোধে হত্যা করে শাহ জামাল পালিয়ে যায়। এ ঘটনায় বাদী হয়ে নিতহের বাবা গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ২০১১ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১৩ বছর পরে এ রায় দেন আদালতের বিচারক। জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগীর পরিবার পাবে বলে রায়ে উল্লেখ করা আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST